জাহাঙ্গীর আলম চৌধুরী
চন্দনাইশ প্রতিনিধি:-
“উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ" এই প্রতিপাদ্যকে সামনে রেখে চট্টগ্রামের চন্দনাইশে নানা আয়োজনে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত হয়েছে।
৬ জুলাই (সোমবার) সকাল ১১টায় উপজেলা প্রশাসন ও বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি)-এর উদ্যোগে দিবসটি উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও গাছের চারা বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়। পরে উপজেলা অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এ সময় আলোচনা সভায় সহকারী কমিশনার (ভূমি) ঝন্টু বিকাশ চাকমার সভাপতিত্বে, আকতার সানজিদা পপি'র সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা (বিআরডিবি) কর্মকর্তা মীর ইমরান হোসেন। সভায় উপস্থিত উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো. আজাদ হোসেন। যুব উন্নয়ন কর্মকর্তা আ.ন.ম ছালেহ উদ্দিন, সমাজ সেবা কর্মকর্তা রাসেল চৌধুরী। পরিবার পরিকল্পনা কর্মকর্তা সুমিত ভট্টাচার্য।
আরও উপস্থিত ছিলেন (বিআডিবি)'র কর্মরত মো.ওমর ফারুক, রাসু বড়ুয়া, এ কে এম আজিম উদ্দিন, প্রদীপ কুমার দাশ, সৈয়দ হোসেন, সুমিত বড়ুয়া, কুলছুম আক্তার, আবু নাছের চৌধুরী, মরিয়ম বেগম, তৃপ্তি মজুমদার, সুদীপ বড়ুয়া, সুজাত চাকমা প্রমুখ।
অনুষ্ঠানে প্রজেক্টরের মাধ্যমে বিআরডিবির বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডের ভিডিওচিত্র প্রদর্শন করা হয়। পরে আলোচনা সভায় বক্তারা দিবসটির কার্যক্রম নিয়ে গ্রামীণ অর্থনীতির ভিত্তি মজবুত করার লক্ষে বিআরডিবির মাধ্যমে জনগন আরো উপকৃত হয় সে বিষয়ে আলোচনা করা হয়।