পটিয়ার শিক্ষা খাতের উন্নয়নে দেওয়া অঙ্গীকারের বাস্তব প্রতিফলন দৃশ্যমান হতে শুরু করেছে।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয়ের আওতায় পটিয়া উপজেলা ও পৌরসভার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে নতুন একাডেমিক ভবন নির্মাণ, মেরামত ও সংস্কারের লক্ষ্যে চট্টগ্রাম-১২ (পটিয়া) আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য জননেতা আলহাজ্ব এনামুল হক এনাম এমপি মহোদয়ের প্রদত্ত ডি.ও. লেটারের সুফল একে একে পেতে শুরু করেছে পটিয়াবাসী।
দ্বিতীয় পর্যায়ে মেরামত ও সংস্কারের জন্য অনুমোদনপ্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠানসমূহঃ
✅ আবদুস সোবহান রাহাত আলী উচ্চ বিদ্যালয় — ১৫ লক্ষ টাকা
✅ ইউনিয়ন কৃষি স্কুল এন্ড কলেজ — ১৫ লক্ষ টাকা
✅ চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয় — ১৫ লক্ষ টাকা
✅ মুকুটনাইট উচ্চ বিদ্যালয় — ১৫ লক্ষ টাকা
✅ পূর্ব কৈয়গ্রাম ছাবেরিয়া খলিলিয়া সুন্নীয়া দাখিল মাদ্রাসা — ১৫ লক্ষ টাকা
✅ হাইদগাঁও গোবিন্দরখীল গাউছিয়া সোবহানিয়া আদর্শ দাখিল মাদ্রাসা — ১৫ লক্ষ টাকা
মোট বরাদ্দ - ৯০ লক্ষ টাকা।
এটি শুধু কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানের মেরামত ও সংস্কার নয়; বরং পটিয়ার শিক্ষা ব্যবস্থাকে আরও আধুনিক, মানসম্মত ও শিক্ষাবান্ধব করে গড়ে তোলার ধারাবাহিক প্রচেষ্টার একটি গুরুত্বপূর্ণ মাইলফলক।
আমাদের দৃঢ় বিশ্বাস, মাননীয় জাতীয় সংসদ সদস্য জননেতা আলহাজ্ব এনামুল হক এনাম এমপি মহোদয়ের আন্তরিক প্রচেষ্টা, দূরদর্শী নেতৃত্ব এবং শিক্ষাবান্ধব উদ্যোগের ধারাবাহিকতায় পর্যায়ক্রমে পটিয়ার প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে উন্নয়নের ছোঁয়া পৌঁছে যাবে।
কথা নয়—কাজই তাঁর পরিচয়।
শিক্ষার উন্নয়নেই সমৃদ্ধ পটিয়া গড়ার প্রত্যয়ে এগিয়ে চলুক প্রত্যাশা করেন।