জাহাঙ্গীর আলম চৌধুরী
চন্দনাইশ প্রতিনিধি:-
চট্টগ্রামের চন্দনাইশে বন্যা পরবর্তী ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠতে কৃষক পর্যায়ে চারা উৎপাদন কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
আজ ১৭ জুলাই ২০২৬ খ্রিষ্টাব্দ (শুক্রবার) চট্টগ্রামের চন্দনাইশের রায় জোয়ারা এলাকায় আনুষ্ঠানিকভাবে এই চারা উৎপাদন কার্যক্রমের উদ্বোধন করেন, কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ।
"কৃষিই সমৃদ্ধি" এই প্রতিপাদ্যকে সামনে রেখে উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, চন্দনাইশের যৌথ উদ্যোগে আয়োজিত কৃষক পর্যায়ে চারা উৎপাদন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ।চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞার সভাপতিত্বে অনুষ্ঠিত চারা উৎপাদন কর্মসূচিতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম-১৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব জসীম উদ্দীন আহমেদ। এসময় উপস্থিত ছিলেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক মো. আব্দুল রহিম, চট্টগ্রাম অঞ্চলের কৃষি সম্প্রসারণ অধিদপ্তর অতিরিক্ত পরিচালক মোহাম্মদ আলী জিন্নাহ, উপ-পরিচালক আপ্রু মারমা, অতিরিক্ত উপ-পরিচালক (উদ্যান) রঘুনাথ নাহা, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো. আজাদ হোসেন, উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা ইসতিয়াক মো. আরিফ, উপ-সহকারী কৃষি কর্মকর্তা রুপায়ন চৌধুরী, সৈকত বড়ুয়া প্রমূখ।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, সাম্প্রতিক বন্যার কারণে কৃষিখাতে যে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে, তা কাটিয়ে উঠতে এই চারা উৎপাদন কর্মসূচি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। কৃষক পর্যায়ে উন্নত মানের চারা উৎপাদন ও তা দ্রুত বিতরণ করার মাধ্যমে চন্দনাইশসহ আশেপাশের এলাকার কৃষি অর্থনীতি আবারো ঘুরে দাঁড়াবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়। অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিপুল সংখ্যক কৃষক উপস্থিত ছিলেন।