প্রতিনিধি মুহাম্মদ আকতার উদ্দিন
চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার বাজালিয়ায় অবস্থিত বাজালিয়া নুরুল কোরআন বালক-বালিকা মডেল মাদ্রাসা-র উদ্যোগে হিফজ সবক প্রদান, অভিভাবক সমাবেশ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।
মাদ্রাসাটি এম. রহমান প্লাজা (২য় তলা), মাদ্রাসা রোড সংলগ্ন, বাজালিয়া, সাতকানিয়ায় অবস্থিত। প্রধান পরিচালক হাফেজ ক্বারী আবির মাহমুদ ও প্রতিষ্ঠাতা পরিচালক ক্বারী মাওলানা শাহাদুল ইসলাম (শাহেদ)-এর আন্তরিক প্রচেষ্টা ও সুশৃঙ্খল পরিচালনায় মাত্র ৬ মাসের মধ্যে ১৭ জন ছাত্র-ছাত্রী নাজেরা সম্পন্ন করে হিফজ বিভাগে ভর্তি হওয়ার গৌরব অর্জন করেছে। এ অসাধারণ সাফল্যে শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের মাঝে আনন্দের আবহ সৃষ্টি হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ও আলোচক হিসেবে বক্তব্য রাখেন মাওলানা নুরুল আমিন, ভাইস প্রিন্সিপাল ও আরবি প্রভাষক, বাজালিয়া হেদায়েতুল ইসলাম ফাজিল মাদ্রাসা; মুফতি সোলাইমান মাদানী, আরবি প্রভাষক, বাজালিয়া হেদায়েতুল ইসলাম ফাজিল মাদ্রাসা; মাওলানা আব্দুল হালেক, আরবি প্রভাষক, বাজালিয়া হেদায়েতুল ইসলাম ফাজিল মাদ্রাসা এবং হাফেজ মাওলানা নাছির, পেশ ইমাম, বাজালিয়া স্টেশন জামে মসজিদ।
বক্তারা পবিত্র কুরআনের হাফেজ তৈরির গুরুত্ব তুলে ধরে বলেন, দ্বীনি শিক্ষার প্রসারে এ ধরনের প্রতিষ্ঠান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তারা শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন এবং অভিভাবকদের সন্তানদের ইসলামী শিক্ষায় আরও যত্নবান হওয়ার আহ্বান জানান।
অনুষ্ঠানে হিফজের সবক প্রদান করেন ক্বারী মাওলানা ওসমান গনি, বাজালিয়া কেন্দ্রীয় জামে মসজিদের সম্মানিত আলেম এবং হাফেজ হোসেন। এছাড়াও অনুষ্ঠানে বিপুল সংখ্যক অভিভাবক উপস্থিত থেকে শিক্ষার্থীদের উৎসাহ প্রদান করেন।
শেষে নবীন হিফজ শিক্ষার্থীদের সম্মাননা ও পুরস্কার প্রদান করা হয় এবং দেশ, জাতি ও উম্মাহর কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালিত হয়।