জাহাঙ্গীর আলম চৌধুরী
চন্দনাইশ প্রতিনিধি:-
বন্যা-পরবর্তী সময়ে দুর্গম এলাকার মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার ধোপাছড়ি ইউনিয়নে দিনব্যাপী বিশেষ চিকিৎসাসেবা কার্যক্রম পরিচালনা করেছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স।
বুধবার ২৯ জুলাই দিনব্যাপী উপজেলার দুর্গম ধোপাছড়ি ইউনিয়নে আয়োজিত এ কার্যক্রমে বিনামূল্যে চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় ওষুধ বিতরণ করা হয়। একই সঙ্গে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ, নিয়মিত ইপিআই কার্যক্রম, হাম ও এইচপিভি টিকাদান এবং রোগীদের স্বাস্থ্যবিষয়ক সচেতনতামূলক পরামর্শ দেওয়া হয়।
চন্দনাইশ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রশ্মি চাকমার নেতৃত্বে পরিচালিত মেডিকেল টিমে ছিলেন শিশু বিশেষজ্ঞ ডা. কাজী আবির আমান, নাক-কান-গলা (ইএনটি) বিশেষজ্ঞ ডা. মাহমুদ উল্লাহ ফারুকী, এমওডিসি ডা. দীপন দেবনাথ এবং মেডিকেল অফিসার ডা. রোমানুল ইসলাম।
এ ছাড়া স্বাস্থ্য বিভাগের এমটি-ইপিআই, স্বাস্থ্য পরিদর্শক, সহকারী স্বাস্থ্য পরিদর্শক, স্বাস্থ্য সহকারী, সিএইচসিপি, স্টোরকিপার, পরিসংখ্যানবিদ এবং পরিবার পরিকল্পনা বিভাগের এফডব্লিউএ, এফপিআই ও এফডব্লিউভিসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা কার্যক্রমে অংশ নেন।
চন্দনাইশ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রশ্মি চাকমার বন্যায় ক্ষতিগ্রস্ত দুর্গম জনপদের মানুষের দোরগোড়ায় প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।