গাজী হানিফ,হাটহাজারী প্রতিনিধি
হাটহাজারীতে মুহাম্মদ আরাফাত (২৬) নামে এক তরুণকে গুলি করে পালিয়েছে একদল অস্ত্রধারী।
সোমবার (১৭ আগস্ট) বিকেল চারটার দিকে উপজেলার দক্ষিণ মাদার্শা ইউনিয়নের বড়ুয়াপাড়া হ্যাচারি এলাকায় এই ঘটনা ঘটে। আহত আরাফাত বুড়িশ্চর ইউনিয়নের আব্দুর রশিদ টেন্ডল বাড়ির বাসিন্দা।
স্থানীয় সূত্রে জানা গেছে, হাটহাজারী মদুনাঘাট বাজার থেকে কয়েকজন অস্ত্রধারী আরাফাতকে ধাওয়া করে বড়ুয়াপাড়া হ্যাচারি এলাকায় নিয়ে আসে এবং সেখানে তাকে ধরে গুলি করে পালিয়ে যায়। ঘটনার সময় গুলির শব্দে আশপাশের লোকজনের মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।