বোয়ালখালী প্রতিনিধি:
চট্টগ্রামের বোয়ালখালীতে শাহ আজিজিয়া মাবুদিয়া রহীমিয়া দরবার শরীফের উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন্নবী (দ.) উপলক্ষে জশনে জুলুস, মিলাদ ও আলোচনা মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৫ আগস্ট) সকাল সাড়ে ৯টায় আঞ্জুমানে আজিজিয়া মাবুদিয়া রহীমিয়া সুন্নিয়া বাংলাদেশের ব্যবস্থাপনায় জশনে জুলুস শুরু হয়। হযরত শাহসূফি পীরে তরিকত অধ্যক্ষ আল্লামা মুফতি মোহাম্মদ আবদুর রহীম আলকাদেরী (রহ.)-এর বড় শাহজাদা ও সাজ্জাদানশীন হাফেজ কারী সৈয়দ মাওলানা মোহাম্মদ আবদুর রকিব রাহাত আলকাদেরী (মা.জি.আ.)-এর নেতৃত্বে জুলুসটি শাহ আজিজিয়া মাবুদিয়া রহীমিয়া দরবার শরীফ থেকে বের হয়ে উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে খিতাপচর আজিজিয়া মাবুদিয়া সিনিয়র মাদরাসায় গিয়ে শেষ হয়।
পরে সেখানে ‘আজিমুশশান পবিত্র ঈদে মিলাদুন্নবী (দ.)’ শীর্ষক আলোচনা মাহফিল অনুষ্ঠিত হয়। এতে বক্তারা বলেন, পবিত্র ঈদে মিলাদুন্নবীর (দ.) মাধ্যমে আল্লাহ তাআলার কুদরতের রহস্য প্রকাশ পেয়েছে। ঈমানের অন্যতম মূল বিষয় হলো রাসুলুল্লাহ (দ.)-এর প্রতি মহব্বত ও ভালোবাসা।
মাহফিলে উপস্থিত ছিলেন আলহাজ্ব মাওলানা মোহাম্মদ মাহবুবুল আলম কাদেরী, মাওলানা মোহাম্মদ আবদুল কুদ্দুস আলকাদেরী, ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর মো. মাহবুবুল আলম, সাংবাদিক কাজী মোহাম্মদ শাহী এমরান কাদেরী, মাওলানা মনজুর হোসাইন কাদেরী, মাওলানা মোহাম্মদ নজীর আহমেদ, ডা. আবদুস ছবুর, মাস্টার ছাবের আহমেদ, আলহাজ্ব মাওলানা আবদুল জব্বার কাদেরী, মাওলানা ওসমান গনি রহীমি, মাও. হাফিজুর রহমান, মাওলানা মোহাম্মদ অহিদুল আলম কাদেরী, সৈয়দ মোহাম্মদ আবদুল ওয়াহেদ শিহাব আলকাদেরী, মাও. ইমাম উদ্দিন রহিমী, মাও. শরাফত হোসেন রহিমী, মাও. রুহুল আমিন রহিমী, মাও. এহসান হাবীব ও হাফেজ মাওলানা আবদুল আহাদ নোমানসহ অনেকে।
মিলাদ-কিয়াম ও ফাতেহা শেষে আখেরি মোনাজাত পরিচালনা করেন সাজ্জাদানশীন হাফেজ কারী সৈয়দ মাওলানা মোহাম্মদ আবদুর রকিব রাহাত আলকাদেরী (মা.জি.আ.)।