জাহাঙ্গীর আলম চৌধুরী
চন্দনাইশশ প্রতিনিধি:-
চট্টগ্রামের চন্দনাইশে হযরত শাহ্সুফি মমতাজিয়া দরবার শরীফের উদ্যোগে পবিত্র জশনে জুলুছে ঈদ-এ-মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে এক বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে।
র্যালিটি মঙ্গলবার (২৫ আগস্ট) সকাল ৯টায় দরবার শরীফের প্রাঙ্গণ থেকে বের হয়ে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক দিয়ে বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটি গেইট হয়ে মেডিকেল কলেজ ও বদুরপাড়া এলাকা প্রদক্ষিণ করে পুনরায় দরবার শরীফের প্রাঙ্গণে এসে শেষ হয়।
র্যালিতে সদারত করেন হযরত শাহ্সুফি মমতাজিয়া দরবার শরীফের পীর শাহ্সুফি সৈয়দ মোহাম্মদ আলী শাহ্ (মাঃজিঃআঃ)। এ সময় দরবার শরীফের শাহজাদাবৃন্দসহ বিভিন্ন দরবারের শাহজাদারা উপস্থিত ছিলেন। র্যালিতে কয়েক হাজার ধর্মপ্রাণ মুসল্লি অংশগ্রহণ করেন।
র্যালি শেষে দরবার শরীফের প্রাঙ্গণে পবিত্র ঈদ-এ-মিলাদুন্নবী (সাঃ)-এর তাৎপর্য তুলে ধরে আলোচনা ও দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়। মোনাজাতে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করা হয়।
র্যালির সার্বিক নিরাপত্তায় প্রশাসনের পাশাপাশি দাওয়াতে সুফি বাংলাদেশ'র শতাধিক কর্মী দায়িত্ব পালন করেন।