বোয়ালখালী প্রতিনিধি:
চট্টগ্রাম বোয়ালখালীতে মাদক সেবন করায় মো.শাহজাহান (৪২) নামের এক ব্যক্তিকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
শুক্রবার (২৮ আগস্ট) দিবাগত রাতে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার মেহেদী হাসান ফারুক এ আদালত পরিচালনা করেন।
সাজাপ্রাপ্ত শাহজাহান উপজেলার শ্রীপুর-খরণদ্বীপ ইউনিয়নের শ্রীপুর গ্রামের সিরাজুল হকের ছেলে।
এর আগে অভিযান চালিয়ে পুলিশ অভিযান চালিয়ে তাকে আটক করে।
বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন বলেন, মাদক বিরোধী অভিযান চালিয়ে শাহজাহানকে আটক করে ভ্রাম্যমাণ আদালত হাজির করা হয়। আদালত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(৫) ধারায় তাকে সাজা প্রদান করেছেন।