বোয়ালখালী প্রতিনিধি:
চট্টগ্রাম বোয়ালখালীতে পারিবারিক কলহের জেরে বিষপানে ফরিদা আক্তার (৩৫) নামের এক তিন সন্তানের জননীর মারা গেছেন।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) দিবাগত রাত ২ টার দিকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ফরিদা আক্তার উপজেলার শাকপুরা ইউনিয়নের টেক্সঘর এলাকার আলী আকবরের স্ত্রী। তাদের সংসারের তিন ছেলে রয়েছে। তারা শাকপুরা চৌমুহনী বাজার এলাকায় একটি ভাড়া ঘরে বসবাস করতো।
সিএনজি চালক আলী আকবর বলেন, রাতে পারিবারিক মনোমালিন্যকে কেন্দ্র করে ফরিদা ১২টার দিকে বিষ পান করে। তাকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এরপর দ্রুত চমেক হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেছেন।
বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন বলেন, স্বামীর সাথে অভিমান করে ঘরে থাকার কৃষি আবাদের কীট নাশক খেয়েছিলো ফরিদা। তার মরদেহ নগরীর পাঁচলাইশ থানা পুলিশ ময়না তদন্তের জন্য মর্গে পাঠিয়েছে।