বোয়ালখালী প্রতিনিধি:
চট্টগ্রামের বোয়ালখালীতে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ—বোয়ালখালী উপজেলা শাখার সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১২ সেপ্টেম্বর) উপজেলার গোমদন্ডী পাইলট উচ্চ বিদ্যালয়ের হলরুমে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ—বোয়ালখালী উপজেলা শাখার উদ্যোগে এ সম্মেলনের আয়োজন করা হয়।
সম্মেলনের উদ্বোধন করেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ—চট্টগ্রাম জেলা শাখার সভাপতি অ্যাডভোকেট নিতাই প্রসাদ ঘোষ। প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন চট্টগ্রাম জেলা কমিটির সহ-সভাপতি শ্রী বিপুল কান্তি দত্ত।
সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা কমিটির যুগ্ম সম্পাদক শ্রী বিশ্বজিৎ পালিত ও শ্রী কল্লোল সেন, সাংগঠনিক সম্পাদক লায়ন রিমন কান্তি মুহুরী এবং সহ-সাংগঠনিক সম্পাদক অধ্যাপক বিপুল দে।
সম্মেলনে সভাপতিত্ব করেন শ্রী সুবীর কান্তি দাশ। স্বাগত বক্তব্য দেন শ্রী অপু কুমার বৈদ্য এবং শুভেচ্ছা বক্তব্য দেন আহ্বায়ক কমিটির সদস্য শ্রী বিপ্লব দাশ (বাবু)। অনুষ্ঠান সঞ্চালনা করেন শ্রী বিশ্ব রাম বসু (সাটু)।
এ সময় বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ—বোয়ালখালী উপজেলা শাখার সাবেক সাধারণ সম্পাদক শ্রী স্বপন কান্তি শীল, শিক্ষক প্রলয় চৌধুরী, সাবেক সহ-সভাপতি ও আহ্বায়ক কমিটির সদস্য শ্রী অপু কুমার বৈদ্য, আহ্বায়ক কমিটির সদস্য শ্রী বিপ্লব দাশ (বাবু)সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এ ছাড়া শ্রী সুবীর কান্তি দাশ, অধীর দে, কানু সেন, টিটু নন্দী, সুব্রত চক্রবর্তী, সজল নাথ, অসীম, মৃদুল কান্তি, এস এম মোদাচ্ছের, সিরাজুল ইসলাম, বিষ্ণু শীল, রানু মজুমদার ও সুনীল চন্দ্র ঘোষসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বোয়ালখালী প্রেস ক্লাবের সদস্য ও স্থানীয় সাংবাদিকরাও সম্মেলনে উপস্থিত ছিলেন।
সম্মেলনে আসন্ন শারদীয় দুর্গাপূজাসহ বিভিন্ন ধর্মীয় আয়োজন শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন করার বিষয়ে আলোচনা করা হয়। এ সময় ধর্মীয় সম্প্রীতি, পারস্পরিক সৌহার্দ্য, শান্তি-শৃঙ্খলা ও সামাজিক বন্ধন অটুট রাখার ওপর গুরুত্বারোপ করা হয়।
বক্তারা বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। সব ধর্ম ও সম্প্রদায়ের মানুষের পারস্পরিক শ্রদ্ধা, সহমর্মিতা ও সৌহার্দ্য বজায় রেখে ধর্মীয় উৎসবগুলো শান্তিপূর্ণভাবে উদযাপন করা প্রয়োজন। আসন্ন শারদীয় দুর্গাপূজায় সবাইকে সম্প্রীতি ও শান্তি বজায় রেখে উৎসব পালনের আহ্বান জানানো হয়।