বোয়ালখালী প্রতিনিধি:
বোয়ালখালীতে জটিল রোগে আক্রান্ত সাইফুল ইসলাম রোমানের চিকিৎসার জন্য মানবিক সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে জ্যৈষ্ঠপুরা প্রবাসী ঐক্য পরিষদ।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) রোমানকে চিকিৎসার জন্য আড়াই লাখ টাকা নগদ অর্থ সহায়তা প্রদান করেন সংগঠনটির নেতৃবৃন্দরা।
এসময় উপস্থিত ছিলেন মাওলানা ক্বারী নুরুচ্ছাফা, মোজাম্মেল হক বকুল, আলী আকবর, ফরিদুর হক, আব্দুল হক, মোহাম্মদ হোসাইন, মোসলেম উদ্দীন, প্রবাসী মোহাম্মদ সেলিম উদ্দীন, মোহাম্মদ এরশাদ সও, প্রবাসী মো.পারভেজ, আমান উল্লাহ, মো.দিদার সহ সংগঠনের সদস্যবৃন্দ।
এতে অসহায় ও বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে যার যার অবস্থান থেকে এগিয়ে আসার আহ্বান জানানো হয়।