বোয়ালখালী প্রতিনিধি :
চট্টগ্রাম বোয়ালখালীতে উন্নয়ন সংস্থা প্রত্যাশীর কার্যালয়ে ‘সফল’ প্রকল্পের উদ্যোগে অভিবাসী পরিবারের সদস্যদের প্রাতিষ্ঠানিক সেবার সঙ্গে যুক্ত করার লক্ষ্যে কোলাবরেশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২৭ সেপ্টেম্বর) সকালে অনুষ্ঠিত এ ওয়ার্কশপে ছিলেন উপজেলা সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা মাহাবুব উল আলম, ইউপি সদস্য অনুপ দাশ, আছিয়া খাতুন, সাবিনা ইয়াসমিন, জেসমিন আক্তার ও নেজাম উদ্দীন, মার্কেট অ্যাক্টরস মর্জিনা বেগম, এলএসপি কোহিনূর আক্তার, মাইগ্রেশন ফোরামের সভাপতি বিধু ভূষণ দাশ, আদর্শ প্রাণীসেবার ফিল্ড ফ্যাসিলিটেটর অপরূপ চক্রবর্তী, সফল প্রকল্পের প্রজেক্ট ম্যানেজার দেবদুলাল মজুমদার ও সোশ্যাল মোবিলাইজার শামীম আক্তার। ওয়ার্কশপ পরিচালনা ও সঞ্চালনা করেন সফল প্রকল্পের প্রজেক্ট অফিসার কৌশিক চক্রবর্ত্তী।
এতে প্রবাসী পরিবারের আর্থিক সক্ষমতা বৃদ্ধি, সঞ্চয় ও বিনিয়োগের পাশাপাশি প্রবাসী পরিবারের সদস্যদের উদ্যোক্তা হিসেবে গড়ে তোলা ও কর্মসংস্থানের সুযোগ তৈরি এবং ক্ষুদ্র উদ্যোক্তাদের বাজার সংযোগ, ব্যবসায়িক পরামর্শ এবং আর্থিক প্রতিষ্ঠানের সঙ্গে সংযোগ স্থাপনের বিষয়ে আলোচনা করা হয়।