জাহাঙ্গীর আলম চৌধুরী
চন্দনাইশ প্রতিনিধি:
চট্টগ্রামের চন্দনাইশে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে গাছবাড়ীয়া সার্বজনীন হরিমন্দির পূজা উদযাপন পরিষদের উদ্যোগে বস্ত্র বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৭ অক্টোবর) সন্ধ্যায় গাছবাড়ীয়া সার্বজনীন হরিমন্দির প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ ও সাতকানিয়া আংশিক) আসনের সংসদ সদস্য আলহাজ্ব জসীম উদ্দীন আহমেদ। প্রধান আলোচক ছিলেন চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মো. মাসুদ আলম, বিপিএম। স্বাগত বক্তব্য দেন চন্দনাইশ উপজেলা পূজা উদযাপন পরিষদের সাবেক সভাপতি বাবু অরূপ রতন চক্রবর্তী। গাছবাড়ীয়া সার্বজনীন হরিমন্দির পূজা উদযাপন পরিষদের সভাপতি ডা. মিলন ধরের সভাপতিত্বে চন্দনাইশ উপজেলা পূজা উদযাপন পরিষদের আহ্বায়ক কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও মন্দির স্থায়ী কমিটির সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার ভব শংকর ধরের সঞ্চালনায় অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। বিশেষ অতিথি ছিলেন চন্দনাইশ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবদুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মো. রেজাউল ইসলাম, সহকারী পুলিশ সুপার (আনোয়ারা সার্কেল) মো. মাহমুদুল হাসান, জেলা পুলিশ সুপারের কার্যালয়ের ডিআইও-১ মো. আনোয়ার হোসেন, চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস.এম. দিদারুল ইসলাম সিকদার, চট্টগ্রাম দক্ষিণ জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক রুবেল দেব, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক সদস্য আলহাজ্ব সিরাজুল ইসলাম সওদাগর, চন্দনাইশ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এমএ হাশেম রাজু, চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবদলের সহ-সভাপতি সিরাজুল ইসলাম, সাবেক কমিশনার নুরুল কবির, মো.মহিউদ্দিন, আজম খান, হাশিমপুর ইউনিয়ন পরিষদের সদস্য শামসুল আলম বদন। এ সময় আরও উপস্থিত ছিলেন ড. শ্রী রাম আচার্য্য, চন্দনাইশ উপজেলা পূজা উদযাপন পরিষদের সদস্য সচিব রাজু দাশ, ডা. বিধান ধর, খোকন ধর, পটিয়া উপজেলার ভারপ্রাপ্ত শিক্ষা কর্মকর্তা বাবু আশীষ কুমার ধর, কৃষ্ণ ধর, এটিও বিকাশ ধর, বিজয় কৃষ্ণ ধর, দেবব্রত পাল দেবু, ত্রিদীপ কুমার ধর, শংকর ধর, চন্দ্র ধর, রানা ধর, শান্ত ধর, জয় ধর, যীশু ধর, শিমুল ধর, শাওন ধর, মনতোষ ধর, সৌরভ ধর, বরুন ধর, অভি চৌধুরী, রিমন ধর ও জয়ন্ত ধরসহ প্রশাসনের কর্মকর্তা, পূজা উদযাপন পরিষদের নেতা, রাজনৈতিক নেতা, সাংবাদিক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং বিপুলসংখ্যক সনাতন ধর্মাবলম্বী নারী-পুরুষ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝে বস্ত্র বিতরণের মাধ্যমে মানবিক সহমর্মিতা, সামাজিক সংহতি ও পারস্পরিক সৌহার্দ্যের বার্তা ছড়িয়ে দেওয়া হয়। এ ধরনের জনকল্যাণমূলক উদ্যোগ সমাজের পিছিয়ে পড়া মানুষের পাশে দাঁড়ানোর পাশাপাশি ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের মধ্যে সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ সুদৃঢ় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।