বোয়ালখালী প্রতিনিধি:
চট্টগ্রামের বোয়ালখালী উপজেলা সদর ক্লিনিকে ইমপ্লান্ট খোলার ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৭ অক্টোবর) আয়োজিত এ ক্যাম্পে মোট ৩৫ জন সেবাগ্রহীতা সেবা গ্রহণ করেন।
ক্যাম্পে সার্জন হিসেবে দায়িত্ব পালন করেন পটিয়ার এমওএমসিএইচ-এফপি ডা. সৌমেন মিত্র।
ক্যাম্পের সার্বিক দায়িত্ব ও নির্দেশনায় ছিলেন বোয়ালখালী উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ও মেডিকেল অফিসার (এমসিএইচ-এফপি) (ভারপ্রাপ্ত) মোহাম্মদ তৌফিকুল ইসলাম।
পরিবার পরিকল্পনা সেবার আওতায় ইমপ্লান্ট অপসারণে আগ্রহী সেবাগ্রহীতাদের প্রয়োজনীয় চিকিৎসাসেবা নিশ্চিত করতে এ ক্যাম্পের আয়োজন করা হয়।