বোয়ালখালী প্রতিনিধি:
প্রধানমন্ত্রীর উদ্যোগে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় ৬ হাজার ৫০০টি গাছ রোপণের কর্মসূচি উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার (২৭ অক্টোবর) দুপুরে উপজেলা পরিষদের সামনে এ কর্মসূচির উদ্বোধন করা হয়।
চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞার উদ্যোগে জেলাজুড়ে এক লাখ বৃক্ষরোপণের কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। এর অংশ হিসেবে বোয়ালখালীতে ৬ হাজার ৫০০টি গাছ রোপণের উদ্যোগ নেওয়া হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহেদী হাসান ফারুকের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কানিজ ফাতিমা, প্রাণিসম্পদ কর্মকর্তা রুমন তালুকদার, মৎস্য কর্মকর্তা নাঈম হাসান ও কৃষি কর্মকর্তা শাহানুর ইসলাম।
এ ছাড়া উপস্থিত ছিলেন প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মুজাহিদুল ইসলাম, জেলা বিএনপির সদস্য মো. শওকত আলম, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক হাজি ইছহাক চৌধুরী, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলহাজ নুরুন্নবী চৌধুরী, জেলা সদস্য জাবেদ মেহেদী হাসান সুজন ও বিএনপি নেতা শহীদুল্লাহ চৌধুরী।