সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০২:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
বোয়ালখালীতে খেলতে গিয়ে সাপের কামড়ে শিশুর মৃত্যু প্রবাসীদের নিয়ে দুবাই পুলিশের সচেতনতামূলক অনুষ্ঠান বোয়ালখালীতে পুকুরে ডুবে মাদ্রাসাছাত্রের মৃত্যু বোয়ালখালীতে মাদক সেবনের দায়ে তিনজনের কারাদণ্ড অসংক্রামক রোগে যত মানুষ মারা যাচ্ছে বড় অংশ ক্যান্সারে- বিভাগীয় স্বাস্থ্য পরিচালক বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে বিভাগীয় স্বাস্থ্য পরিচালক চেক হস্তান্তর অনুষ্ঠানে প্রকৌশলী এ এম কামাল উদ্দিন চৌধুরী দেশকে এগিয়ে নিতে নিরলস কাজ করে যাচ্ছে প্রয়াস বিদেশে উচ্চশিক্ষায় আগ্রহীদের জন্য বিনামূল্যে IELTS, PTE ও Spoken English প্রশিক্ষণ পাহাড়ে লেবু বাগানে কৃষিকাজ করতে গিয়ে এক কৃষকের মৃত্যু বোয়ালখালীতে জটিল রোগে আক্রান্ত রোমানের পাশে জ্যৈষ্ঠপুরা প্রবাসী ঐক্য পরিষদ

দুবাইয়ে বোয়ালখালীর এক প্রবাসীর মৃত্যু

  • প্রকাশিত: সোমবার, ৪ মে, ২০২৬
  • ১৭৫ বার পড়া হয়েছে

 

বোয়ালখালী প্রতিনিধি :
চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার পোপাদিয়া ইউনিয়নের বাসিন্দা আহম্মদ হোসেন (৫৫) সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে মারা গেছেন।

শুক্রবার (১ মে) জুমার নামাজের পর হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে দুবাইয়ের স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরিবারের দাবি, তিনি স্ট্রোক জনিত কারণে মারা গেছেন।

আহম্মদ হোসেন পোপাদিয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। তিনি মরহুম নুরুল আবছারের ছেলে। ব্যক্তিজীবনে তিনি এক ছেলে ও এক মেয়ের জনক।

স্বজনরা জানান, তিনি প্রায় ৩০ বছর ধরে প্রবাসে কর্মরত ছিলেন। সর্বশেষ সাত মাস আগে দেশে এসে আবার দুবাইয়ে ফিরে যান।
তার ভাতিজা মো. সাহেদ বলেন, দুবাইয়ের ফজিলাহ এলাকায় জুমার পর তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বর্তমানে তার মরদেহ দুবাইয়ের একটি হাসপাতালের মর্গে রাখা হয়েছে। মরদেহ দেশে আনার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পরিবার।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews