সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০২:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
বোয়ালখালীতে খেলতে গিয়ে সাপের কামড়ে শিশুর মৃত্যু প্রবাসীদের নিয়ে দুবাই পুলিশের সচেতনতামূলক অনুষ্ঠান বোয়ালখালীতে পুকুরে ডুবে মাদ্রাসাছাত্রের মৃত্যু বোয়ালখালীতে মাদক সেবনের দায়ে তিনজনের কারাদণ্ড অসংক্রামক রোগে যত মানুষ মারা যাচ্ছে বড় অংশ ক্যান্সারে- বিভাগীয় স্বাস্থ্য পরিচালক বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে বিভাগীয় স্বাস্থ্য পরিচালক চেক হস্তান্তর অনুষ্ঠানে প্রকৌশলী এ এম কামাল উদ্দিন চৌধুরী দেশকে এগিয়ে নিতে নিরলস কাজ করে যাচ্ছে প্রয়াস বিদেশে উচ্চশিক্ষায় আগ্রহীদের জন্য বিনামূল্যে IELTS, PTE ও Spoken English প্রশিক্ষণ পাহাড়ে লেবু বাগানে কৃষিকাজ করতে গিয়ে এক কৃষকের মৃত্যু বোয়ালখালীতে জটিল রোগে আক্রান্ত রোমানের পাশে জ্যৈষ্ঠপুরা প্রবাসী ঐক্য পরিষদ

বোয়ালখালীতে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, চুরি ও মাদক নিয়ন্ত্রণে জোর

  • প্রকাশিত: সোমবার, ৪ মে, ২০২৬
  • ২৪৯ বার পড়া হয়েছে

 

বোয়ালখালী প্রতিনিধি:
চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৪ মে) দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে পরিষদ সম্মেলন কক্ষ ‘স্বাধীনতা’য় অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান ফারুক।
সভায় প্রধান উপদেষ্টা হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য আলহাজ্ব এরশাদ উল্লাহ। তিনি বলেন, নিষিদ্ধ সংগঠনের কার্যক্রম যেন কোনোভাবেই পরিচালিত না হয়, সে বিষয়ে সবাইকে সজাগ থাকতে হবে। এ সংক্রান্ত আইন সংসদে পাস হয়েছে এবং তা বাস্তবায়নে সংশ্লিষ্টদের কঠোর ভূমিকা রাখতে হবে।
সভায় আরও উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) কানিজ ফাতেমা, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জাফরিন জাহেদ জিতি, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. রুমন তালুকদার, কৃষি কর্মকর্তা মো. শাহানুর ইসলাম, সমাজসেবা কর্মকর্তা পিপলু চন্দ্র নাথ, বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহফুজুর রহমান, প্রেস ক্লাব সভাপতি এস এম মোদ্দাচ্ছের, মহিলা বিষয়ক কর্মকর্তা সোনিয়া শফি, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা হারুনুর রশিদ এবং পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর ডিজিএম স ম মিজানুর রহমান।
এছাড়া দক্ষিণ জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আজিজুল হক, সদস্য মোস্তাক আহমেদ খান, শওকত আলম, বিএনপি নেতা ইসহাক চৌধুরী ও হামিদুল হক মন্নান উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা জানান, উপজেলায় সাম্প্রতিক সময়ে বিভিন্ন স্থানে চুরির ঘটনা বেড়েছে। পাশাপাশি মাদক নির্মূলে প্রশাসনের কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানান তারা।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews