সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
বোয়ালখালীতে খেলতে গিয়ে সাপের কামড়ে শিশুর মৃত্যু প্রবাসীদের নিয়ে দুবাই পুলিশের সচেতনতামূলক অনুষ্ঠান বোয়ালখালীতে পুকুরে ডুবে মাদ্রাসাছাত্রের মৃত্যু বোয়ালখালীতে মাদক সেবনের দায়ে তিনজনের কারাদণ্ড অসংক্রামক রোগে যত মানুষ মারা যাচ্ছে বড় অংশ ক্যান্সারে- বিভাগীয় স্বাস্থ্য পরিচালক বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে বিভাগীয় স্বাস্থ্য পরিচালক চেক হস্তান্তর অনুষ্ঠানে প্রকৌশলী এ এম কামাল উদ্দিন চৌধুরী দেশকে এগিয়ে নিতে নিরলস কাজ করে যাচ্ছে প্রয়াস বিদেশে উচ্চশিক্ষায় আগ্রহীদের জন্য বিনামূল্যে IELTS, PTE ও Spoken English প্রশিক্ষণ পাহাড়ে লেবু বাগানে কৃষিকাজ করতে গিয়ে এক কৃষকের মৃত্যু বোয়ালখালীতে জটিল রোগে আক্রান্ত রোমানের পাশে জ্যৈষ্ঠপুরা প্রবাসী ঐক্য পরিষদ

বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এমপি এরশাদউল্লাহর আকস্মিক পরিদর্শন

  • প্রকাশিত: সোমবার, ৪ মে, ২০২৬
  • ৩৫৫ বার পড়া হয়েছে

 

বোয়ালখালী প্রতিনিধি:
চট্টগ্রামের বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব এরশাদউল্লাহ।
সোমবার (৪ মে) দুপুরে তিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন এবং হাসপাতালের সার্বিক সেবার মান পর্যবেক্ষণ করেন। এ সময় তিনি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জাফরিন জাহেদ জিতির সঙ্গে মতবিনিময় করেন।
পরিদর্শনকালে এমপি এরশাদউল্লাহ হাসপাতালের স্বাস্থ্যসেবা উন্নয়নে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন এবং বিভিন্ন কাজে সহযোগিতার আশ্বাস প্রদান করেন। তিনি সেবা নিতে আসা রোগীদের সঙ্গে কথা বলেন এবং তাদের সমস্যা-অভিযোগ শুনেন।
তিনি উপস্থিত চিকিৎসকদের উদ্দেশ্যে বলেন, রোগীদের সেবায় কোনো ধরনের ত্রুটি যেন না থাকে এবং সর্বোচ্চ আন্তরিকতার সঙ্গে চিকিৎসা সেবা প্রদান করতে হবে।
এ সময় উপস্থিত ছিলেন বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহফুজুর রহমান, দক্ষিণ জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আজিজুল হক, সদস্য শওকত আলম, বিএনপি নেতা ইসহাক চৌধুরী, শহীদুল্লাহ চৌধুরী, নুরুল করিম নুরুসহ চিকিৎসক ও নার্সরা।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews