বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৮:১৭ অপরাহ্ন
শিরোনাম :
গণতন্ত্রের বিজয় দিবস উপলক্ষে পটিয়া বিএনপির বিজয় মিছিল অনুষ্ঠিত চন্দনাইশে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন ইঞ্জিনিয়ার হওয়ার তিন মাস আগে থেমে গেল ওমরের পথচলা তালাবদ্ধ ঘরে চলছিল চোলাই মদের কারবার, গ্রেপ্তার ১ ১০৬ বছরের পারভিন বিবি’র ইন্তেকাল যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সফর করবেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। জবি ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতাকর্মীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া বোয়ালখালীতে যুবলীগ নেতা গ্রেপ্তার পটিয়া তোহা মুন্সি হত্যার প্রতিবাদে  মানববন্ধন  কেলিশহর উচ্চ বিদ্যালয়ের শিক্ষকদের সম্মানে মধ্যাহ্নভোজের আয়োজন করলেন সমাজসেবক মোহাম্মদ জসিম উদ্দিন

চাঁপাইনবাবগঞ্জে দুই সাংবাদিকের উপর হামলাকারীদের গ্রেপ্তারে পুলিশকে ৭২ ঘণ্টার আল্টিমেটাম।

  • প্রকাশিত: বুধবার, ৬ মে, ২০২৬
  • ১৪৬ বার পড়া হয়েছে

শরিফুল ইসলাম,চাঁপাইনবাবগঞ্জঃ

চাঁপাইনবাবগঞ্জে দুই সাংবাদিকের উপর সন্ত্রাসী হামলার ঘটনায় দায়ের করা মামলার মূল আসামিদের গ্রেপ্তারে পুলিশকে ৭২ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছেন সাংবাদিকরা। ৬ মে (বুধবার) বেলা ১১টায় সাংবাদিক সমাজের আয়োজনে চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে থেকে এ আল্টিমেটাম দেয়া হয়। এ সময় সাংবাদিক নেতৃবৃন্দ বলেন, ঘটনার ৬ দিন পার হলেও পুলিশ হামলকারীদের গ্রেপ্তারে চরম ব্যর্থতার পরিচয় দিয়েছে। ৭২ ঘণ্টার মধ্যে আসামিদের গ্রেপ্তারে ব্যর্থ হলে পুলিশ সুপারের কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচিসহ বৃহত্তর আন্দোলনের ঘোষণাও দেয়া হয়।
প্রতিবাদ সভায় বক্তারা বলেন, গত ১ মে (বৃহস্পতিবার) রাতে চাঁপাইনবাবগঞ্জ শহরের বাতেনখাঁর মোড়ে সন্ত্রাসী হামলার শিকার হন চ্যানেল ওয়ানের প্রতিনিধি তারেক রহমান ও মাই টিভির প্রতিনিধি তারেক আজিজ। ওই রাতেই সদর মডেল থানায় পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী মো. রাব্বীসহ দুই জনের নাম উল্লেখ ও অজ্ঞাত আরও ৮-১০ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়। কিন্তু পুলিশ হামলাকারীদের এখনো গ্রেপ্তার করতে পারেনি। বক্তারা আরও বলেন, সাংবাদিকদের উপর হামলকারীদের গ্রেপ্তার করতে না পারায় শুধু সাংবাদিক সমাজই নয়, পুলিশের উপর গোটা জেলাবাসী আস্থার সংকট তৈরি হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জ প্রেসক্লাবের সভাপতি গোলাম মোস্তফা মন্টুর সভাপতিত্বে এবং চাঁপাইনবাবগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ফয়সাল মাহমুদ এর সঞ্চালনায় প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রেসক্লাবের সভাপতি হোসেন শাহনেওয়াজ, চাঁপাইনবাবগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও প্রথম আলো’র নিজস্ব প্রতিবেদক আনোয়ার হোসেন দিলু, দৈনিক চাঁপাই চিত্র’র সম্পাদক ও প্রকাশক কামাল উদ্দিন, দৈনিক চাঁপাই দর্পণের সম্পাদক ও প্রকাশক আশরাফুল ইসলাম রঞ্জু, চাঁপাইনবাবগঞ্জ টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি রফিকুল আলম, সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন জুয়েল, মাছরাঙ্গা টেলিভিশনের প্রতিনিধি ডাবলু কুমার ঘোষসহ অন্যরা।
উল্লেখ্য, একই দাবিতে ৬ মে (বুধবার) বেলা ১১ টার দিকে চাঁপাইনবাবগঞ্জ জেলার অন্য চার উপজেলাতেও একযোগে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews