সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০২:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
বোয়ালখালীতে খেলতে গিয়ে সাপের কামড়ে শিশুর মৃত্যু প্রবাসীদের নিয়ে দুবাই পুলিশের সচেতনতামূলক অনুষ্ঠান বোয়ালখালীতে পুকুরে ডুবে মাদ্রাসাছাত্রের মৃত্যু বোয়ালখালীতে মাদক সেবনের দায়ে তিনজনের কারাদণ্ড অসংক্রামক রোগে যত মানুষ মারা যাচ্ছে বড় অংশ ক্যান্সারে- বিভাগীয় স্বাস্থ্য পরিচালক বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে বিভাগীয় স্বাস্থ্য পরিচালক চেক হস্তান্তর অনুষ্ঠানে প্রকৌশলী এ এম কামাল উদ্দিন চৌধুরী দেশকে এগিয়ে নিতে নিরলস কাজ করে যাচ্ছে প্রয়াস বিদেশে উচ্চশিক্ষায় আগ্রহীদের জন্য বিনামূল্যে IELTS, PTE ও Spoken English প্রশিক্ষণ পাহাড়ে লেবু বাগানে কৃষিকাজ করতে গিয়ে এক কৃষকের মৃত্যু বোয়ালখালীতে জটিল রোগে আক্রান্ত রোমানের পাশে জ্যৈষ্ঠপুরা প্রবাসী ঐক্য পরিষদ

বোয়ালখালীতে হামে আক্রান্ত ৫ মাসের শিশুর মৃত্যু

  • প্রকাশিত: বুধবার, ৬ মে, ২০২৬
  • ২২২ বার পড়া হয়েছে

 

বোয়ালখালী প্রতিনিধি:
চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার কধুরখীল ইউনিয়নের শীল বাড়িতে নেমে এসেছে গভীর শোকের ছায়া। মাত্র ৫ মাস ১০ দিন বয়সী এক শিশুর মৃত্যুতে স্তব্ধ হয়ে গেছে পুরো পরিবার।
পরিবার সূত্রে জানা যায়, দেড় বছর আগে বিয়ে করা বিটু শীলের এটি ছিল প্রথম সন্তান। জন্মের পর এখনো নাম রাখা হয়নি শিশুটির। পরিবারের কাছে সে ছিল স্বপ্ন আর ভালোবাসার কেন্দ্রবিন্দু।
কয়েক সপ্তাহ আগে শিশুটিকে নিয়ে তার মা পটিয়া উপজেলার নানাবাড়িতে যান। সেখানে হঠাৎ জ্বর, কাশি ও সর্দিতে অসুস্থ হয়ে পড়ে শিশুটি। পরে তাকে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
চিকিৎসাধীন অবস্থায় পরীক্ষায় শিশুটির শরীরে হামের সংক্রমণ ধরা পড়ে। এরপর তাকে আইসিইউতে রেখে নিবিড় চিকিৎসা দেওয়া হয়। প্রায় ১৫ দিন চিকিৎসার পর কিছুটা উন্নতি দেখা গেলেও পরে আবার অবস্থার অবনতি ঘটে। শেষ পর্যন্ত টানা চিকিৎসা চললেও তাকে আর বাঁচানো সম্ভব হয়নি। সোমবার (৪ মে) রাত ৮টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শিশুটির মৃত্যু হয়।
স্থানীয় ইউপি সদস্য শিমুল মেম্বার বলেন, শিশুটি দীর্ঘদিন ধরে জ্বর, কাশি ও সর্দিতে ভুগছিল। চিকিৎসা করানো হলেও শেষ পর্যন্ত তাকে বাঁচানো যায়নি।
এদিকে একমাত্র সন্তানকে হারিয়ে বিটু শীল ও তার স্ত্রী ভেঙে পড়েছেন শোকে। পরিবারে এখন আনন্দের জায়গায় নেমে এসেছে গভীর বিষাদের অন্ধকার। শিশুটির মৃত্যুকে ঘিরে পুরো এলাকায় নেমে এসেছে শোকের আবহ।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews