মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
চন্দনাইশ পৌরসভার খসড়া মহাপরিকল্পনা উপস্থাপন কর্মশালা অনুষ্ঠিত জয় বাংলা’ পোস্ট নিয়ে বোয়ালখালীতে এমপি এরশাদ উল্লাহর নির্দেশ বোয়ালখালীতে ২৩৯ কেজি পোনামাছ অবমুক্ত ও বিতরণ বোয়ালখালীতে জিপিএ-৫ প্রাপ্তদের ফলাফল উৎসব বোয়ালখালীতে খেলতে গিয়ে সাপের কামড়ে শিশুর মৃত্যু প্রবাসীদের নিয়ে দুবাই পুলিশের সচেতনতামূলক অনুষ্ঠান বোয়ালখালীতে পুকুরে ডুবে মাদ্রাসাছাত্রের মৃত্যু বোয়ালখালীতে মাদক সেবনের দায়ে তিনজনের কারাদণ্ড অসংক্রামক রোগে যত মানুষ মারা যাচ্ছে বড় অংশ ক্যান্সারে- বিভাগীয় স্বাস্থ্য পরিচালক বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে বিভাগীয় স্বাস্থ্য পরিচালক

বোয়ালখালী সদরে পাবলিক টয়লেটের অভাবে ভোগান্তিতে সাধারণ মানুষ

  • প্রকাশিত: বুধবার, ৬ মে, ২০২৬
  • ১৭২ বার পড়া হয়েছে

 

বোয়ালখালী প্রতিনিধি:
চট্টগ্রামের বোয়ালখালী উপজেলা সদরে দীর্ঘদিন ধরে পাবলিক টয়লেটের অভাবে ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ।
প্রতিদিন প্রায় ৫০ হাজার মানুষের আনাগোনার এই গুরুত্বপূর্ণ এলাকায় নেই কোনো কার্যকর টয়লেট ব্যবস্থা। উপজেলা সদর এলাকায় রয়েছে শিক্ষা প্রতিষ্ঠান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, ডায়াগনস্টিক সেন্টার ও বিভিন্ন মার্কেট—তবুও মৌলিক এই সেবার ঘাটতি রয়ে গেছে।
সম্প্রতি এসএসসি পরীক্ষা চলাকালে সমস্যা আরও প্রকট হয়ে ওঠে। সদর পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্রে প্রায় এক হাজার পরীক্ষার্থী অংশ নেয়। তাদের সঙ্গে আসা অভিভাবকদের কয়েক ঘণ্টা অপেক্ষা করতে হলেও টয়লেট সুবিধা না থাকায় পড়তে হয় চরম বিপাকে।
পশ্চিম কধুরখীল থেকে আসা তাসলিমা বলেন, “আমরা নারী মানুষ—এত বড় উপজেলায় কোনো পাবলিক টয়লেট নেই। পুরুষরা যেভাবে-সেভাবে ব্যবস্থা করতে পারে, কিন্তু আমাদের জন্য তা সম্ভব না।”
বিদ্যালয়ের শিক্ষক প্রলয় চৌধুরী মুক্তি বলেন, “অভিভাবকরা আমাদের কাছে সমস্যার কথা জানিয়েছেন। তবে এই বিষয়ে আমাদের কিছু করার নেই। প্রশাসন উদ্যোগ নিলে সমাধান সম্ভব।”
পশ্চিম গোমদণ্ডী থেকে আসা মো. রফিক বলেন, “নাতিকে নিয়ে পরীক্ষা কেন্দ্রে এসেছি। কয়েক ঘণ্টায় একাধিকবার টয়লেটের প্রয়োজন হয়, কিন্তু কোথাও যাওয়ার জায়গা নেই।”
স্থানীয় বাসিন্দা আলমগীর চৌধুরী রানা জানান, আগে উপজেলা সদরে একটি পাবলিক টয়লেট ছিল, যা নতুন হলরুম নির্মাণের সময় ভেঙে ফেলা হয়েছে। এরপর আর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রতিদিন এক হাজারের বেশি রোগী চিকিৎসা নিতে আসেন। রোগী ও স্বজনদেরও একই সমস্যায় পড়তে হচ্ছে। শ্রীপুর খরণদ্বীপ এলাকার কুনসুমা বলেন, “হাসপাতাল থেকে বের হয়েই টয়লেট দরকার ছিল, কিন্তু কোথাও পাইনি।”
মার্কেট এলাকার কর্মচারী রহিম বলেন, “মসজিদের টয়লেট নামাজের সময় ছাড়া খোলা থাকে না। তখন আমাদের সমস্যায় পড়তে হয়।”
পোপাদিয়ার এস এম মোদ্দাচ্ছের বলেন, “এখানে সাধারণ মানুষের কথা কেউ ভাবে না। এত জনপ্রতিনিধি আসেন-যান, কিন্তু সমস্যার সমাধান হয় না।”
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান ফারুখ বলেন, বিষয়টি তার নজরে এসেছে এবং জনসাধারণের সুবিধার্থে পাবলিক টয়লেট নির্মাণের উদ্যোগ নেওয়া হবে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews