সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
বোয়ালখালীতে খেলতে গিয়ে সাপের কামড়ে শিশুর মৃত্যু প্রবাসীদের নিয়ে দুবাই পুলিশের সচেতনতামূলক অনুষ্ঠান বোয়ালখালীতে পুকুরে ডুবে মাদ্রাসাছাত্রের মৃত্যু বোয়ালখালীতে মাদক সেবনের দায়ে তিনজনের কারাদণ্ড অসংক্রামক রোগে যত মানুষ মারা যাচ্ছে বড় অংশ ক্যান্সারে- বিভাগীয় স্বাস্থ্য পরিচালক বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে বিভাগীয় স্বাস্থ্য পরিচালক চেক হস্তান্তর অনুষ্ঠানে প্রকৌশলী এ এম কামাল উদ্দিন চৌধুরী দেশকে এগিয়ে নিতে নিরলস কাজ করে যাচ্ছে প্রয়াস বিদেশে উচ্চশিক্ষায় আগ্রহীদের জন্য বিনামূল্যে IELTS, PTE ও Spoken English প্রশিক্ষণ পাহাড়ে লেবু বাগানে কৃষিকাজ করতে গিয়ে এক কৃষকের মৃত্যু বোয়ালখালীতে জটিল রোগে আক্রান্ত রোমানের পাশে জ্যৈষ্ঠপুরা প্রবাসী ঐক্য পরিষদ

শিবগঞ্জে বজ্রপাতে নিহতের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান।

  • প্রকাশিত: বুধবার, ৬ মে, ২০২৬
  • ২৭০ বার পড়া হয়েছে

শরিফুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জঃ চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার বিনোদপুর ইউনিয়নের পাঁকাটোলা একবরপুর গ্রামের মৃত আফসার আলির ছেলে রফিক উদ্দিন (৪৫) বজ্রপাতে নিহত হওয়ার ঘটনায় তার পরিবারের মাঝে নগদ বিশ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।
এসময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মিজানুর রহমান, বিনোদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ রুহুল আমিনসহ অন্যান্য স্থানীয় ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
পিআইও মিজানুর রহমান শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান এবং ক্ষতিগ্রস্থ পরিবারের পাশে থাকার আশ্বাস প্রদান করেন। তিনি বলেন, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো সরকারের নৈতিক দায়িত্ব। বজ্রপাতে নিহতের পরিবারের এই ক্ষতি কোনোভাবেই পূরণ হওয়ার নয়, তবে তাদের এই দুঃসময়ে সহায়তার হাত বাড়িয়ে দেওয়া আমাদের উপজেলা প্রশাসনের কর্তব্য।
শোকসন্তপ্ত পরিবারের পাশে দাঁড়াতে এবং তাৎক্ষণিক সংকট মোকাবিলায় সরকারের পক্ষ থেকে এই আর্থিক সহায়তা প্রদান করা হয়।
উল্লেখ্য ৬ মে (বুধবার) দুপুরে নওগাঁ জেলার শাপলা হাট এলাকায় ধান কাটতে গিয়ে বজ্রপাতে নিহত রফিক উদ্দিন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews