সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০২:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
বোয়ালখালীতে খেলতে গিয়ে সাপের কামড়ে শিশুর মৃত্যু প্রবাসীদের নিয়ে দুবাই পুলিশের সচেতনতামূলক অনুষ্ঠান বোয়ালখালীতে পুকুরে ডুবে মাদ্রাসাছাত্রের মৃত্যু বোয়ালখালীতে মাদক সেবনের দায়ে তিনজনের কারাদণ্ড অসংক্রামক রোগে যত মানুষ মারা যাচ্ছে বড় অংশ ক্যান্সারে- বিভাগীয় স্বাস্থ্য পরিচালক বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে বিভাগীয় স্বাস্থ্য পরিচালক চেক হস্তান্তর অনুষ্ঠানে প্রকৌশলী এ এম কামাল উদ্দিন চৌধুরী দেশকে এগিয়ে নিতে নিরলস কাজ করে যাচ্ছে প্রয়াস বিদেশে উচ্চশিক্ষায় আগ্রহীদের জন্য বিনামূল্যে IELTS, PTE ও Spoken English প্রশিক্ষণ পাহাড়ে লেবু বাগানে কৃষিকাজ করতে গিয়ে এক কৃষকের মৃত্যু বোয়ালখালীতে জটিল রোগে আক্রান্ত রোমানের পাশে জ্যৈষ্ঠপুরা প্রবাসী ঐক্য পরিষদ

হাটহাজারীর ফরহাদাবাদ ও ধলই ইউনিয়নে ভূমি সংক্রান্ত তথ্য, পরামর্শ ও অভিযোগ বিষয়ক গণশুনানি

  • প্রকাশিত: বুধবার, ৬ মে, ২০২৬
  • ১৯৫ বার পড়া হয়েছে

গাজী হানিফ, হাটহাজারী প্রতিনিধি
ভূমি মন্ত্রণালয় ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন এমপি মহোদয়ের নির্দেশনায় ভূমিসেবা সহজীকরণ ও স্বচ্ছতা এবং জবাবদিহিতা নিশ্চিতকরণে প্রতিটি ইউনিয়ন ভূমি অফিসে নিয়মিতভাবে গণশুনানি আয়োজনের অংশ হিসেবে আজ ৫ মে ২০২৬ খ্রি. কাটিরহাট ইউনিয়ন ভূমি অফিস প্রাঙণে উপজেলা ভূমি অফিস, হাটহাজারী, চট্টগ্রাম কর্তৃক ভূমি সংক্রান্ত তথ্য, পরামর্শ ও অভিযোগ বিষয়ক গণশুনানি অনুষ্ঠিত হয়।

সহকারী কমিশনার (ভূমি) শাহেদ আরমানের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আবদুল্লাহ আল মুমিন।

জনগণের দোরগোড়ায় ভূমি সেবা সহজলভ্য করা এবং ভূমি সংক্রান্ত সমস্যার দ্রুত সমাধান নিশ্চিত করার লক্ষ্যে অনুষ্ঠিত এই গণশুনানিতে সেবাপ্রার্থীরা সরাসরি তাদের ভূমি সংক্রান্ত অভিযোগ, সমস্যা ও পরামর্শ তুলে ধরেন। তাৎক্ষণিকভাবে কিছু ভূমি সংক্রান্ত সমস্যার সমাধান প্রদান করা হয় এবং কিছু জটিল বিষয়াদি দ্রুত নিষ্পত্তির জন্য প্রক্রিয়াধীন করা হয়।

ভূমিসেবায় স্বচ্ছতা, জবাবদিহিতা ও সেবার মান উন্নয়নে প্রতিটি ইউনিয়ন ভূমি অফিসে নিয়মিতভাবে গণশুনানি আয়োজন করা হবে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews