রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০১:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
মণ্ডপে মণ্ডপে সাজসজ্জা, প্রতিমা তৈরিতে ব্যস্ত শিল্পীরা চন্দনাইশে ১০ দিনব্যাপী শরৎ মেলা উদ্বোধন প্রত্যয়ের বিশেষ সাংস্কৃতিক আয়োজন “আনন্দলোকে মঙ্গলালোকে” অনুষ্ঠিত  ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লিজেন্ডসে (ডব্লিউসিএল) বাংলাদেশ চ্যাম্পিয়নসের অভিষেক ম্যাচটি স্থগিত করা হয়েছে মাদকের তিন মামলার চার্জশিটভুক্ত আসামি সুজনের মুক্তির দাবিতে পুলিশ সুপারের (এসপি) কার্যালয় ঘেরাও বিমানবন্দরের ল্যাগেজ ও ট্রলি ম্যানেজমেন্ট করতে পারে না, সেই সরকার ৫ বছর ঠিকবে কি ভাবে সভাপতি মাহফুজুর রহমান এবং সাধারণ সম্পাদক রবিউল আলম ফুটপাত যেখানে দখল হবে, সেখানে উচ্ছেদ অভিযান চলবে সরকারকে ‘ভুল পথে না হাঁটার’ আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল গোলাম পরওয়ার দুর্নীতির অভিযোগে দুই কর্মকর্তার বদলি-পুনর্বহাল বাতিল, আওয়ামী লীগের নৈরাজ্য দমনে আইনগত পদক্ষেপ গ্রহণ সহ ৬ দফা দাবিতে সংবাদ সম্মেলন

পটিয়ায় কমলমুন্সিহাটে ধানবোঝাই ট্রাক উল্টে চালক-হেলপার গুরুতর আহত

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬
  • ৩৩০ বার পড়া হয়েছে

প্রতিনিধি: মুহাম্মদ আকতার উদ্দিন
চট্টগ্রামের পটিয়া উপজেলার কমলমুন্সিহাট কাঁচাবাজার ও সালামিয়া ফার্মেসির সামনে নোয়াখালী থেকে ধানবোঝাই একটি ট্রাক উল্টে গিয়ে চালক ও হেলপার গুরুতর আহত হয়েছেন। বৃহস্পতিবার রাত আনুমানিক সাড়ে ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা মেট্রো-ট ১২-৫৬১৮ নম্বরের ট্রাকটি নোয়াখালী থেকে ধান নিয়ে দোহাজারীর উদ্দেশ্যে রওনা হয়েছিল। পথে কমলমুন্সিহাট এলাকায় পৌঁছালে হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে উল্টে যায় ট্রাকটি।
দুর্ঘটনায় ট্রাকের চালক ও হেলপার মর্মান্তিকভাবে আহত হন। খবর পেয়ে পটিয়া হাইওয়ে পুলিশের দায়িত্বশীল সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে যান চলাচল স্বাভাবিক রাখতে ট্রাকটি সড়ক থেকে সরানোর কাজ শুরু করেন।
ঘটনার সময় পাশের ২৪ ঘণ্টার চায়ের দোকানের এক ব্যক্তি জানান, হঠাৎ ব্রেক করার চেষ্টা করতে গিয়ে ট্রাকটি উল্টে যেতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে দুর্ঘটনার প্রকৃত কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি।
রিপোর্ট লেখা পর্যন্ত সকাল সাড়ে ৮টায় দুর্ঘটনাকবলিত ট্রাক থেকে অন্য একটি ট্রাকে ধানের বস্তা আনলোডের কাজ চলছিল। এ ঘটনায় ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো জানা যায়নি।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews