শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১২:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
পটিয়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে এনামুল হক এনাম এমপি পটিয়ার হাফেজ শিক্ষার্থীদের জন্য নাহার পার্কে বিনা মূল্যে ভ্রমণের সুযোগ পাহাড়ের শিক্ষায় ই-লার্নিং, আর কোনো বৈষম্য থাকবে না: প্রতিমন্ত্রী ব্যারিস্টার হেলাল বান্দরবান-কেরানীহাট মহাসড়কের দুই পাশে অবৈধ স্থাপনা, দুর্ঘটনার ঝুঁকিতে জনসাধারণ চট্টগ্রাম নগরীতে চু/রি-ছি/নতাই, মা/দক, চাঁদাবাজি ও কিশোর গ্যাং প্রতিরোধে কার্যকর ও কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ আবারও উচ্ছেদ অভিযান শুরু করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) শহীদ ওসমান হাদি হল’ নামফলক সরিয়ে সেখানে ‘শেখ মুজিবুর রহমান হল’ লেখা বোয়ালখালীতে আগুনে পাঁচ বসতঘর পুড়ে ছাই নোয়াখালীতে গ্রাম আদালত বিষয়ে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে প্রবাসে স্ট্রোকে বোয়ালখালীর ওসমানের মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জ ছাত্রদলের নবগঠিত কমিটিকে শুভেচ্ছা জানিয়ে আনন্দ মিছিল।

  • প্রকাশিত: শুক্রবার, ৮ মে, ২০২৬
  • ৩৫৫ বার পড়া হয়েছে

শরিফুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জঃ চাঁপাইনবাবগঞ্জে জেলা ছাত্রদলের নবগঠিত কমিটিকে ঘিরে আনন্দ ও শুভেচ্ছা মিছিল করেছে চাঁপাইনবাবগঞ্জ জেলা ছাত্রদল। আজ বুধবার বিকেলে মিছিলটি জেলা শহরের ফুডঅফিস মোড়স্থ দলীয় কার্যালয় হইতে শুরু হয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় সমাবেশস্থলে এসে শেষ হয়। জেলা ছাত্রদলের নবগঠিত কমিটির সভাপতি মো. মিম ফজলে আজিম, সাধারণ সম্পাদক আখতারুজ্জামান আক্তার, সিনিয়র সহ-সভাপতি মো. ওমর ফারুক রানা, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন রিপন এবং সাংগঠনিক সম্পাদক মোখলেসুর রহমানকে শুভেচ্ছা জানাতে জেলা ছাত্রদলের নেতাকর্মীরা এই মিছিলের আয়োজন করেন।

এ সময় নেতাকর্মীরা বিভিন্ন স্লোগানের মাধ্যমে নতুন কমিটির প্রতি সমর্থন ও প্রত্যাশা ব্যক্ত করেন।
সমাবেশে বক্তারা বলেন, নতুন নেতৃত্বের মাধ্যমে সংগঠন আরও শক্তিশালী ও গতিশীল হবে। তারা শিক্ষার্থীদের অধিকার রক্ষা, গণতান্ত্রিক আন্দোলন জোরদার এবং সাংগঠনিক কার্যক্রমকে তৃণমূল পর্যায়ে ছড়িয়ে দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।
নেতাকর্মীরা আশা প্রকাশ করেন, নতুন কমিটির নেতৃত্বে চাঁপাইনবাবগঞ্জ জেলা ছাত্রদল ঐক্যবদ্ধভাবে কাজ করে আগামী দিনে আরও সক্রিয় ভূমিকা পালন করবে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews