শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১২:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
পটিয়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে এনামুল হক এনাম এমপি পটিয়ার হাফেজ শিক্ষার্থীদের জন্য নাহার পার্কে বিনা মূল্যে ভ্রমণের সুযোগ পাহাড়ের শিক্ষায় ই-লার্নিং, আর কোনো বৈষম্য থাকবে না: প্রতিমন্ত্রী ব্যারিস্টার হেলাল বান্দরবান-কেরানীহাট মহাসড়কের দুই পাশে অবৈধ স্থাপনা, দুর্ঘটনার ঝুঁকিতে জনসাধারণ চট্টগ্রাম নগরীতে চু/রি-ছি/নতাই, মা/দক, চাঁদাবাজি ও কিশোর গ্যাং প্রতিরোধে কার্যকর ও কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ আবারও উচ্ছেদ অভিযান শুরু করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) শহীদ ওসমান হাদি হল’ নামফলক সরিয়ে সেখানে ‘শেখ মুজিবুর রহমান হল’ লেখা বোয়ালখালীতে আগুনে পাঁচ বসতঘর পুড়ে ছাই নোয়াখালীতে গ্রাম আদালত বিষয়ে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে প্রবাসে স্ট্রোকে বোয়ালখালীর ওসমানের মৃত্যু

বোয়ালখালীতে গাইড ওয়াল কেটে ব্রিজ নির্মাণ, প্রবাসীকে জরিমানা

  • প্রকাশিত: শুক্রবার, ৮ মে, ২০২৬
  • ২১৯ বার পড়া হয়েছে

 

বোয়ালখালী(চট্টগ্রাম) প্রতিনিধি:
চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় সড়ক প্রতিরক্ষা গাইড ওয়াল কেটে ব্রিজ নির্মাণের দায়ে এক প্রবাসীকে ২৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার বিকেলে উপজেলা প্রশাসনের পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে এ জরিমানা করা হয়।
দণ্ডপ্রাপ্ত ব্যক্তি হলেন পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের পূর্ব গোমদণ্ডী মুফতিপাড়ার মৃত আবুল খায়েরের ছেলে সিআইপি মো. জাহাঙ্গীর আলম।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) কানিজ ফাতেমা বলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশনায় অভিযান চালিয়ে অভিযোগের সত্যতা পাওয়া যায়। পরে মহাসড়ক আইন ২০২১-এর ৯(১৭) ধারা অনুযায়ী তাকে ২৫ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।
পাশাপাশি সাত দিনের মধ্যে নির্মাণাধীন অবৈধ স্থাপনা অপসারণের নির্দেশও দেওয়া হয়েছে।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় সহযোগিতা করেন সড়ক ও জনপথ বিভাগের পটিয়া সড়ক উপবিভাগের উপ-প্রকৌশলী শাহরিয়ার কামাল।
এর আগে সকালে সড়ক ও জনপথ বিভাগের পটিয়া সড়ক উপবিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী (চ.দা.) মো. আবদুল্লাহ আল নোমান পারভেজ স্বাক্ষরিত এক পত্রে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে অভিযোগ করা হয়, মইজ্জ্যারটেক-বোয়ালখালী-কানুনগোপাড়া-পদুয়া-উদরবন্যা সড়কের অলিবেকারী মোড় এলাকায় ব্রিজ নির্মাণের জন্য সড়ক প্রতিরক্ষা গাইড ওয়াল কেটে ক্ষতি সাধন করা হয়েছে।
এ ঘটনায় নির্মাণাধীন লোহার ব্রিজ অপসারণসহ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানানো হয়।
স্থানীয় সূত্র জানায়, ছন্দারিয়া খালের ভাঙন থেকে সড়ক রক্ষায় অলিবেকারী মোড় থেকে জোট পুকুরপাড় এলাকা পর্যন্ত গাইড ওয়াল নির্মাণ করেছিল সড়ক ও জনপথ বিভাগ।
এর আগেও একই ব্যক্তি খালের ওপর ব্রিজ নির্মাণের চেষ্টা করলে প্রশাসনের বাধার মুখে পড়েছিলেন বলে জানা গেছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews