রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০১:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
মণ্ডপে মণ্ডপে সাজসজ্জা, প্রতিমা তৈরিতে ব্যস্ত শিল্পীরা চন্দনাইশে ১০ দিনব্যাপী শরৎ মেলা উদ্বোধন প্রত্যয়ের বিশেষ সাংস্কৃতিক আয়োজন “আনন্দলোকে মঙ্গলালোকে” অনুষ্ঠিত  ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লিজেন্ডসে (ডব্লিউসিএল) বাংলাদেশ চ্যাম্পিয়নসের অভিষেক ম্যাচটি স্থগিত করা হয়েছে মাদকের তিন মামলার চার্জশিটভুক্ত আসামি সুজনের মুক্তির দাবিতে পুলিশ সুপারের (এসপি) কার্যালয় ঘেরাও বিমানবন্দরের ল্যাগেজ ও ট্রলি ম্যানেজমেন্ট করতে পারে না, সেই সরকার ৫ বছর ঠিকবে কি ভাবে সভাপতি মাহফুজুর রহমান এবং সাধারণ সম্পাদক রবিউল আলম ফুটপাত যেখানে দখল হবে, সেখানে উচ্ছেদ অভিযান চলবে সরকারকে ‘ভুল পথে না হাঁটার’ আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল গোলাম পরওয়ার দুর্নীতির অভিযোগে দুই কর্মকর্তার বদলি-পুনর্বহাল বাতিল, আওয়ামী লীগের নৈরাজ্য দমনে আইনগত পদক্ষেপ গ্রহণ সহ ৬ দফা দাবিতে সংবাদ সম্মেলন

আনোয়ারা সর্দার পাড়ার অসহায় সনাতনী পবিবারে পাশে সনাতনী অধিকার আন্দোলন চট্টগ্রাম বিভাগীয় কমিটি

  • প্রকাশিত: শনিবার, ৯ মে, ২০২৬
  • ৩০৩ বার পড়া হয়েছে

পলাশ সেন চট্টগ্রাম

আনোয়ারা ৭ নং সদর ইউনিয়নের ৫ নং ওয়ার্ড সর্দার পাড়ার অসহায় সনাতনী পরিবার মিন্টু দাশের বসত ঘর মেরামতের জন্য পাশে দাঁড়িয়েছে সনাতনী অধিকার আন্দোলন চট্টগ্রাম বিভাগীয় কমিটি।

শুক্রবার ৮ ই মে সকাল ১১ ঘটিকায় আনোয়ারা ৭ নং সদর ইউনিয়নের ৫ নং ওয়ার্ড এর সর্দার পাড়ার মিন্টু দাশের বাড়িতে এ অনুদান সহায়তা প্রদান করেন। এতে উপস্থিত ছিলেন, আনোয়ারা সাংবাদিক সমিতি’র প্রতিষ্ঠাতা সভাপতি ও সনাতনী অধিকার আন্দোলন চট্টগ্রাম বিভাগীয় কমিটির উপদেষ্টা রুপন দত্ত, সভাপতি পিংকু ভট্টাচার্য্য, সহ-সভাপতি সুমন আচার্য্য, সহ-সভাপতি ডা:সুমন কান্তি দাশ, সাধারণ সম্পাদক পলাশ সেন, অর্থ সম্পাদক অসীম কান্তি দাশ, বাংলাদেশ গীতা পরিষদ চট্টগ্রাম জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক নিশান সরকার প্রমূখ!
বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে অত্যন্ত জরাজীর্ণ এই ঘরে বসবাস করছেন পরিবারটি। সামনের বর্ষায় বা প্রাকৃতিক দুর্যোগে এই ঘরটি টিকে থাকা প্রায় অসম্ভব। পরিবারটি অন্ন সংস্থানের কষ্টেই জর্জরিত, তাদের পক্ষে নতুন বসতঘর নির্মাণ করা কোনোভাবেই সম্ভব নয়। এই পরিবারটি এক টুকরো মাথা গোঁজার ঠাঁইয়ের জন্য মানবেতর জীবনযাপন করছে। সমাজের সম্পদশালী ও হৃদয়বান মানুষদের প্রতি এই অসহায় পরিবারটির পাশে দাঁড়ানোর জন্য আহ্বান জানিয়েছেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews