শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১২:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
পটিয়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে এনামুল হক এনাম এমপি পটিয়ার হাফেজ শিক্ষার্থীদের জন্য নাহার পার্কে বিনা মূল্যে ভ্রমণের সুযোগ পাহাড়ের শিক্ষায় ই-লার্নিং, আর কোনো বৈষম্য থাকবে না: প্রতিমন্ত্রী ব্যারিস্টার হেলাল বান্দরবান-কেরানীহাট মহাসড়কের দুই পাশে অবৈধ স্থাপনা, দুর্ঘটনার ঝুঁকিতে জনসাধারণ চট্টগ্রাম নগরীতে চু/রি-ছি/নতাই, মা/দক, চাঁদাবাজি ও কিশোর গ্যাং প্রতিরোধে কার্যকর ও কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ আবারও উচ্ছেদ অভিযান শুরু করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) শহীদ ওসমান হাদি হল’ নামফলক সরিয়ে সেখানে ‘শেখ মুজিবুর রহমান হল’ লেখা বোয়ালখালীতে আগুনে পাঁচ বসতঘর পুড়ে ছাই নোয়াখালীতে গ্রাম আদালত বিষয়ে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে প্রবাসে স্ট্রোকে বোয়ালখালীর ওসমানের মৃত্যু

পটিয়ার সন্তান ৪০ বছরের অভিজ্ঞতায় সফল বাইক মেকানিক কাজী আব্দুর রহমান

  • প্রকাশিত: রবিবার, ১০ মে, ২০২৬
  • ৩২৫ বার পড়া হয়েছে

মুহাম্মদ আকতার উদ্দিন প্রতিনিধি
চট্টগ্রামের পটিয়া উপজেলার কচুয়াই ইউনিয়নের শেখ পাড়ার বাসিন্দা কাজি আব্দুর রহমান (৫৭) একজন অভিজ্ঞ বাইক মেকানিক। যার ৪০ বছরের দীর্ঘ কর্মজীবন আজ তাকে এলাকায় একটি পরিচিত নাম হিসেবে প্রতিষ্ঠিত করেছে। পিতা মরহুম ফজল আহমদের সন্তান রহমান মেকানিক তার কর্মনিষ্ঠা ও দক্ষতার মাধ্যমে গড়ে তুলেছেন এক অনন্য সফলতার গল্প।
জানা যায়, কুমিল্লার এক পরিচিত ব্যক্তির মাধ্যমে তিনি ১৯৭৮ সালে “রফিক অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং” থেকে মোটরসাইকেল মেকানিক্যাল কাজ শেখা শুরু করেন। প্রায় ৬ বছরের কঠোর পরিশ্রম ও প্রশিক্ষণের পর ১৯৮৪ সালে চন্দনাইশের খান হাট এলাকায় “রহমান অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং” নামে নিজস্ব দোকান প্রতিষ্ঠা করেন।
দীর্ঘ কর্মজীবনে তিনি নিজ হাতে অর্ধশতাধিক মেস্তীরি তৈরি করেছেন বলে জানান। তবে দুঃখের বিষয়, তাদের মধ্যে খুব কম সংখ্যকই এখনো তার খোঁজখবর নেন।
হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় প্রায় ৫ মাস কর্মবিরতি নিতে বাধ্য হন রহমান। এরপর খান হাটের পুরোনো দোকান ছেড়ে নিজ এলাকায় ফিরে আসেন। বর্তমানে তিনি ভাইয়ের দীঘির পাড়, আব্দু সত্তার মসজিদ মার্কেটে গত প্রায় ১৮ মাস ধরে নতুন করে “রহমান অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং” পরিচালনা করছেন।
ব্যক্তিগত জীবনে তিনি এক ছেলে ও দুই মেয়ের জনক। ছেলে বিদেশে অবস্থান করছেন, এক মেয়ে বিবাহিত এবং অপর মেয়ে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করছে। পরিবার নিয়ে সন্তুষ্ট জীবন কাটাচ্ছেন তিনি। মহান আল্লাহর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করে রহমান বলেন, “আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি।”
স্থানীয়দের মতে, রহমান মেস্তীরির দক্ষতা, সততা ও দীর্ঘ অভিজ্ঞতা তাকে এলাকায় একজন নির্ভরযোগ্য কারিগর হিসেবে পরিচিত করেছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews