শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১২:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
পটিয়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে এনামুল হক এনাম এমপি পটিয়ার হাফেজ শিক্ষার্থীদের জন্য নাহার পার্কে বিনা মূল্যে ভ্রমণের সুযোগ পাহাড়ের শিক্ষায় ই-লার্নিং, আর কোনো বৈষম্য থাকবে না: প্রতিমন্ত্রী ব্যারিস্টার হেলাল বান্দরবান-কেরানীহাট মহাসড়কের দুই পাশে অবৈধ স্থাপনা, দুর্ঘটনার ঝুঁকিতে জনসাধারণ চট্টগ্রাম নগরীতে চু/রি-ছি/নতাই, মা/দক, চাঁদাবাজি ও কিশোর গ্যাং প্রতিরোধে কার্যকর ও কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ আবারও উচ্ছেদ অভিযান শুরু করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) শহীদ ওসমান হাদি হল’ নামফলক সরিয়ে সেখানে ‘শেখ মুজিবুর রহমান হল’ লেখা বোয়ালখালীতে আগুনে পাঁচ বসতঘর পুড়ে ছাই নোয়াখালীতে গ্রাম আদালত বিষয়ে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে প্রবাসে স্ট্রোকে বোয়ালখালীর ওসমানের মৃত্যু

বোয়ালখালীতে কবিয়াল রমেশ শীলের ১৪৯তম জন্মবার্ষিকী পালিত

  • প্রকাশিত: রবিবার, ১০ মে, ২০২৬
  • ২৫০ বার পড়া হয়েছে

 

বোয়ালখালী (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের বোয়ালখালীতে একুশে পদকপ্রাপ্ত কবিয়াল রমেশ শীলের ১৪৯তম জন্মবার্ষিকী পালিত হয়েছে।

শনিবার (৯ মে) দুপুরে পৌরসভার গোমদণ্ডী গ্রামের রমেশ শীল সমাধি প্রাঙ্গণে দিনব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে এ জন্মোৎসব অনুষ্ঠিত হয়। আয়োজনটি করে কবিয়াল রমেশ স্মৃতি ট্রাস্ট।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের হিন্দুধর্মীয় কল্যাণ ট্রাস্টের ভাইস চেয়ারম্যান তপন মজুমদার বলেন, কবিয়াল রমেশ শীল ছিলেন অসাম্প্রদায়িক চেতনা, মানবতা ও লোকসংস্কৃতির উজ্জ্বল প্রতীক। তাঁর গান মানুষের সুখ-দুঃখ, সংগ্রাম ও সামাজিক বাস্তবতাকে গভীরভাবে তুলে ধরেছে।

এডভোকেট প্রকৃতি চৌধুরী ছোটনের সভাপতিত্বে এবং শিক্ষক প্রলয় চৌধুরী মুক্তির সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম প্রেসক্লাব ব্যবস্থাপনা কমিটির সিনিয়র সহ-সভাপতি ও কালের কণ্ঠের চট্টগ্রাম ব্যুরো প্রধান মুস্তফা নঈম।

তিনি বলেন, রমেশ শীল ছিলেন গণমানুষের কবি। তাঁর কবিগান শুধু বিনোদনের মাধ্যম ছিল না, এটি সমাজের অসঙ্গতি ও শোষণের বিরুদ্ধে প্রতিবাদের ভাষা হিসেবে কাজ করেছে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মোহাম্মদ ওসমান গনি চৌধুরী, প্রফেসর ড. আনোয়ার হোসেন চৌধুরী, ড. মীর আবু সালেহ শামসুদ্দীন, ড. সেলিম জাহাঙ্গীর, রিংকু শর্মা, মনিরুল মনির ও শিব শংকর মোদক।

দিনব্যাপী কর্মসূচির শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক ও সঙ্গীতানুষ্ঠান পরিবেশিত হয়।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews