শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১২:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
পটিয়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে এনামুল হক এনাম এমপি পটিয়ার হাফেজ শিক্ষার্থীদের জন্য নাহার পার্কে বিনা মূল্যে ভ্রমণের সুযোগ পাহাড়ের শিক্ষায় ই-লার্নিং, আর কোনো বৈষম্য থাকবে না: প্রতিমন্ত্রী ব্যারিস্টার হেলাল বান্দরবান-কেরানীহাট মহাসড়কের দুই পাশে অবৈধ স্থাপনা, দুর্ঘটনার ঝুঁকিতে জনসাধারণ চট্টগ্রাম নগরীতে চু/রি-ছি/নতাই, মা/দক, চাঁদাবাজি ও কিশোর গ্যাং প্রতিরোধে কার্যকর ও কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ আবারও উচ্ছেদ অভিযান শুরু করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) শহীদ ওসমান হাদি হল’ নামফলক সরিয়ে সেখানে ‘শেখ মুজিবুর রহমান হল’ লেখা বোয়ালখালীতে আগুনে পাঁচ বসতঘর পুড়ে ছাই নোয়াখালীতে গ্রাম আদালত বিষয়ে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে প্রবাসে স্ট্রোকে বোয়ালখালীর ওসমানের মৃত্যু

বোয়ালখালীতে ৩০ মিনিটে উধাও দুই টিউবওয়েল

  • প্রকাশিত: রবিবার, ১০ মে, ২০২৬
  • ২৩৫ বার পড়া হয়েছে

 

বোয়ালখালী প্রতিনিধি:
চট্টগ্রামের বোয়ালখালীতে মাত্র ৩০ মিনিটের ব্যবধানে দুইটি টিউবওয়েল চুরির ঘটনা ঘটেছে। শনিবার (৯ মে) সন্ধ্যায় পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের পূর্ব গোমদণ্ডী সরকার বাড়িতে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় বোয়ালখালী থানায় লিখিত অভিযোগ করেছেন সরকার বাড়ির বাসিন্দা সত্যজিত সরকার।
অভিযোগ সূত্রে জানা যায়, বসতঘরের পেছনে সত্যজিত সরকার ও তার চাচাতো ভাই অভিজিত সরকারের দুইটি টিউবওয়েল ছিল। সন্ধ্যা পৌনে ৭টার দিকে পরিবারের সদস্যরা টিউবওয়েল ব্যবহার করেন। আধাঘণ্টা পর রান্নার জন্য পানি আনতে গিয়ে সত্যজিতের স্ত্রী দেখতে পান টিউবওয়েলের উপরের অংশ নেই। পরে পাশের অভিজিত সরকারের টিউবওয়েলও চুরি হয়েছে বলে জানা যায়।
সত্যজিত সরকার বলেন, “হঠাৎ টিউবওয়েল চুরি হয়ে যাওয়ায় পরিবার নিয়ে খাবার পানির সংকটে পড়ে গেছি। চুরি হওয়া অংশ দুইটির বাজারমূল্য প্রায় ৩০ হাজার টাকা।”
বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুর রহমান বলেন, লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews