সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
বোয়ালখালীতে খেলতে গিয়ে সাপের কামড়ে শিশুর মৃত্যু প্রবাসীদের নিয়ে দুবাই পুলিশের সচেতনতামূলক অনুষ্ঠান বোয়ালখালীতে পুকুরে ডুবে মাদ্রাসাছাত্রের মৃত্যু বোয়ালখালীতে মাদক সেবনের দায়ে তিনজনের কারাদণ্ড অসংক্রামক রোগে যত মানুষ মারা যাচ্ছে বড় অংশ ক্যান্সারে- বিভাগীয় স্বাস্থ্য পরিচালক বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে বিভাগীয় স্বাস্থ্য পরিচালক চেক হস্তান্তর অনুষ্ঠানে প্রকৌশলী এ এম কামাল উদ্দিন চৌধুরী দেশকে এগিয়ে নিতে নিরলস কাজ করে যাচ্ছে প্রয়াস বিদেশে উচ্চশিক্ষায় আগ্রহীদের জন্য বিনামূল্যে IELTS, PTE ও Spoken English প্রশিক্ষণ পাহাড়ে লেবু বাগানে কৃষিকাজ করতে গিয়ে এক কৃষকের মৃত্যু বোয়ালখালীতে জটিল রোগে আক্রান্ত রোমানের পাশে জ্যৈষ্ঠপুরা প্রবাসী ঐক্য পরিষদ

প্রবীণ সাংবাদিক মাওলানা মোজাহেরুল কাদের ফারুকীর মমতাময়ী “মা” মোহছেনা খাতুন’র ইন্তেকাল।

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬
  • ১৪৯ বার পড়া হয়েছে

জাহাঙ্গীর আলম চৌধুরী
সিনিয়র স্টাফ রিপোর্টার:-
চন্দনাইশ দোহাজারী পৌরসভার পশ্চিম হাছনদন্ডী গ্রামের বিশিষ্ট সমাজসেবক লেখক ও গবেষক চন্দনাইশ ক্লাব ১৯৮৪ এর প্রতিষ্ঠাতা ও বর্তমান প্রধান উপদেষ্টা, পীরে ত্বরিকত হযরতুল আল্লামা আলহাজ্ব মাওলানা মুহাম্মদ মোজাহেরুল কাদের ফারুকীর মমতাময়ী মা মোছাম্মৎ মোহছেনা খাতুন। আজ সকাল ৮ঃ৩০ মিনিটের সময় নিজ বাসভবনে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।মৃত্যুকালে, তাঁহার বয়স হয়েছিল ৭৫ বছর। তিনি স্বামী, ৫ ছেলে, ৩ মেয়ে, নাতি-নাতনিসহ অসংখ্য গুনগ্রাহী রেখে যান। একই দিন ১৮ জুন (বৃহস্পতিবার) বাদে আছর হাছদন্ডী মোহাম্মদীয়া মতিয়র রহমান সিনিয়র মাদ্রাসার মাঠে, মরহুমার নামাজে জানাজা শেষে তাহাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
শোক প্রকাশ:-চন্দনাইশ প্রেসক্লাবের সভাপতি মো. জাহাঙ্গীর আলম চৌধুরী, সাধারণ সম্পাদক সৈকত দাশ ইমনসহ সকল সদস্য বৃন্দ শোক প্রকাশ এবং মরহুমার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews