সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
বোয়ালখালীতে খেলতে গিয়ে সাপের কামড়ে শিশুর মৃত্যু প্রবাসীদের নিয়ে দুবাই পুলিশের সচেতনতামূলক অনুষ্ঠান বোয়ালখালীতে পুকুরে ডুবে মাদ্রাসাছাত্রের মৃত্যু বোয়ালখালীতে মাদক সেবনের দায়ে তিনজনের কারাদণ্ড অসংক্রামক রোগে যত মানুষ মারা যাচ্ছে বড় অংশ ক্যান্সারে- বিভাগীয় স্বাস্থ্য পরিচালক বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে বিভাগীয় স্বাস্থ্য পরিচালক চেক হস্তান্তর অনুষ্ঠানে প্রকৌশলী এ এম কামাল উদ্দিন চৌধুরী দেশকে এগিয়ে নিতে নিরলস কাজ করে যাচ্ছে প্রয়াস বিদেশে উচ্চশিক্ষায় আগ্রহীদের জন্য বিনামূল্যে IELTS, PTE ও Spoken English প্রশিক্ষণ পাহাড়ে লেবু বাগানে কৃষিকাজ করতে গিয়ে এক কৃষকের মৃত্যু বোয়ালখালীতে জটিল রোগে আক্রান্ত রোমানের পাশে জ্যৈষ্ঠপুরা প্রবাসী ঐক্য পরিষদ

বোয়ালখালীতে প্রবাসীর বসতঘরে চুরি

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬
  • ৭১ বার পড়া হয়েছে

বোয়ালখালী প্রতিনিধি:

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় এক প্রবাসীর বসতঘরে চুরির ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার(১৮ জুন) উপজেলার পোপাদিয়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের উত্তর আকুবদন্ডী মিনা গাজী মাজার এলাকায় কামাল মেম্বারের বাড়িতে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী পরিবারের সদস্য প্রবাসী মোহাম্মদ সাহাব উদ্দিন মানিক বলেন, চার ভাইয়ের চার কক্ষের সেমি-পাকা বাড়ির মধ্যে তার বড় ভাই জয়নাল মাস্টারের কক্ষে চুরির ঘটনা ঘটে।
তার ভাষ্য, চোরেরা ভেন্টিলেটর ভেঙে ঘরে ঢুকে আলমারির তালা ভেঙে প্রায় দুই ভরি স্বর্ণালংকার ও নগদ ৫০ হাজার টাকা নিয়ে যায়।
তিনি জানান, তার বড় ভাই জয়নাল মাস্টার গত সপ্তাহে পরিবার নিয়ে নগরের হালিশহর এলাকায় মেয়ের বাসায় বেড়াতে যান। বৃহস্পতিবার সকাল ১০টার দিকে বাড়িতে ফিরে ঘরের জিনিসপত্র এলোমেলো অবস্থায় দেখতে পান। পরে বিষয়টি পরিবারের অন্য সদস্যদের জানান।
স্থানীয় ইউপি সদস্য মো. মামুন বলেন, এলাকায় চুরির ঘটনাটি উদ্বেগজনক। এমন ঘটনা প্রতিরোধে স্থানীয়দের সতর্ক থাকার পাশাপাশি সম্মিলিতভাবে কাজ করার প্রয়োজন রয়েছে।

ভুক্তভোগী পরিবার জানিয়েছে, ঘটনাটি নিয়ে থানায় অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews