সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
বোয়ালখালীতে খেলতে গিয়ে সাপের কামড়ে শিশুর মৃত্যু প্রবাসীদের নিয়ে দুবাই পুলিশের সচেতনতামূলক অনুষ্ঠান বোয়ালখালীতে পুকুরে ডুবে মাদ্রাসাছাত্রের মৃত্যু বোয়ালখালীতে মাদক সেবনের দায়ে তিনজনের কারাদণ্ড অসংক্রামক রোগে যত মানুষ মারা যাচ্ছে বড় অংশ ক্যান্সারে- বিভাগীয় স্বাস্থ্য পরিচালক বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে বিভাগীয় স্বাস্থ্য পরিচালক চেক হস্তান্তর অনুষ্ঠানে প্রকৌশলী এ এম কামাল উদ্দিন চৌধুরী দেশকে এগিয়ে নিতে নিরলস কাজ করে যাচ্ছে প্রয়াস বিদেশে উচ্চশিক্ষায় আগ্রহীদের জন্য বিনামূল্যে IELTS, PTE ও Spoken English প্রশিক্ষণ পাহাড়ে লেবু বাগানে কৃষিকাজ করতে গিয়ে এক কৃষকের মৃত্যু বোয়ালখালীতে জটিল রোগে আক্রান্ত রোমানের পাশে জ্যৈষ্ঠপুরা প্রবাসী ঐক্য পরিষদ

হাটহাজারীতে সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থীর মৃত্যু

  • প্রকাশিত: শনিবার, ২০ জুন, ২০২৬
  • ৬৫ বার পড়া হয়েছে

 

গাজী হানিফ হাটহাজারী প্রতিনিধি

হাটহাজারীতে সড়ক পারাপারের সময় ডাম্প ট্রাকের ধাক্কায় মো: সামির (১৩) নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

শুক্রবার (১৯ জুন) দুপুরে হাটহাজারী-রাউজান সড়কের ডায়মন্ড টাচ কমিউনিটি সেন্টারের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সামির হাটহাজারী পৌরসভার ৩নং ওয়ার্ড শায়েস্তা খাঁ পাড়ার বাসিন্দা। তিনি প্রবাসী জসিমের একমাত্র ছেলে। পারিবারিক সূত্রে জানা যায়, বোনের বিয়েতে অংশ নিতে সে সেখানে এসেছিল।

প্রত্যক্ষদর্শীদের মতে, রাস্তা পার হওয়ার সময় দ্রুতগতির একটি ডাম্প ট্রাক তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

ঘটনার পর স্থানীয়রা ক্ষোভ প্রকাশ করেন এবং সড়কে ভারী যানবাহনের বেপরোয়া চলাচল নিয়ন্ত্রণে প্রশাসনের হস্তক্ষেপ দাবি করেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews