সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
বোয়ালখালীতে খেলতে গিয়ে সাপের কামড়ে শিশুর মৃত্যু প্রবাসীদের নিয়ে দুবাই পুলিশের সচেতনতামূলক অনুষ্ঠান বোয়ালখালীতে পুকুরে ডুবে মাদ্রাসাছাত্রের মৃত্যু বোয়ালখালীতে মাদক সেবনের দায়ে তিনজনের কারাদণ্ড অসংক্রামক রোগে যত মানুষ মারা যাচ্ছে বড় অংশ ক্যান্সারে- বিভাগীয় স্বাস্থ্য পরিচালক বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে বিভাগীয় স্বাস্থ্য পরিচালক চেক হস্তান্তর অনুষ্ঠানে প্রকৌশলী এ এম কামাল উদ্দিন চৌধুরী দেশকে এগিয়ে নিতে নিরলস কাজ করে যাচ্ছে প্রয়াস বিদেশে উচ্চশিক্ষায় আগ্রহীদের জন্য বিনামূল্যে IELTS, PTE ও Spoken English প্রশিক্ষণ পাহাড়ে লেবু বাগানে কৃষিকাজ করতে গিয়ে এক কৃষকের মৃত্যু বোয়ালখালীতে জটিল রোগে আক্রান্ত রোমানের পাশে জ্যৈষ্ঠপুরা প্রবাসী ঐক্য পরিষদ

চট্টগ্রাম থেকে সন্দ্বীপ যোগাযোগ সহজ ও নিরাপদ নিশ্চিত করতে সেতু নির্মানের দাবীতে পথসভা

  • প্রকাশিত: রবিবার, ২১ জুন, ২০২৬
  • ১২৩ বার পড়া হয়েছে

চট্টগ্রাম সংবাদদাতা :

চট্টগ্রাম থেকে সন্দ্বীপে সহজ ও নিরাপদ যোগাযোগ নিশ্চিত করতে সেতু নির্মাণের জোর দাবি জানিয়েছেন সন্দ্বীপবাসী। বৃহস্পতিবার বিকেলে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) ভবনের সামনে আয়োজিত কর্মসূচিতে এ দাবি তুলে ধরেন সন্দ্বীপ সেতু বাস্তবায়ন কমিটির নেতারা।
সিডিএর নবনিযুক্ত চেয়ারম্যান প্রকৌশলী বেলায়েত হোসেনের কাছে সন্দ্বীপের দীর্ঘদিনের অবকাঠামোগত সমস্যা তুলে ধরে দ্রুত সেতু নির্মাণের উদ্যোগ গ্রহণের আহ্বান জানান তারা।

এ সময় বক্তব্য রাখেন কুদরুতুল মাওলা জোয়ান, ইকবাল হোসেন, মো. আকবর হোসেন, ফয়সাল. শাকিল. পারভেজ. সহ অন্যান্য নেতৃবৃন্দ।

চট্টগ্রাম সংবাদদাতা:চট্টগ্রাম-সন্দ্বীপ সেতু নির্মিত হলে দ্বীপাঞ্চলের অর্থনীতি, শিক্ষা, স্বাস্থ্যসেবা ও পর্যটন খাতে ব্যাপক উন্নয়ন ঘটবে এবং দীর্ঘদিনের যোগাযোগ সংকটের স্থায়ী সমাধান হবে।

বক্তারা আরো বলেন, সন্দ্বীপের একমাত্র নৌ-যোগাযোগ নির্ভর যাতায়াত ব্যবস্থা নানা দুর্ভোগের সৃষ্টি করছে। তাই কুমিরা থেকে বাঁশবাড়িয়া পর্যন্ত সড়ক দ্রুত প্রশস্তকরণ, বাঁশবাড়িয়া ঘাট থেকে ডিটি রোড পর্যন্ত ডাবল লেন সড়ক নির্মাণ এবং কুমিরা থেকে বাঁশবাড়িয়া পর্যন্ত মেরিন ড্রাইভ বাস্তবায়নের দাবি জানান তারা।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews