বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৮:৫০ অপরাহ্ন
শিরোনাম :
গণতন্ত্রের বিজয় দিবস উপলক্ষে পটিয়া বিএনপির বিজয় মিছিল অনুষ্ঠিত চন্দনাইশে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন ইঞ্জিনিয়ার হওয়ার তিন মাস আগে থেমে গেল ওমরের পথচলা তালাবদ্ধ ঘরে চলছিল চোলাই মদের কারবার, গ্রেপ্তার ১ ১০৬ বছরের পারভিন বিবি’র ইন্তেকাল যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সফর করবেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। জবি ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতাকর্মীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া বোয়ালখালীতে যুবলীগ নেতা গ্রেপ্তার পটিয়া তোহা মুন্সি হত্যার প্রতিবাদে  মানববন্ধন  কেলিশহর উচ্চ বিদ্যালয়ের শিক্ষকদের সম্মানে মধ্যাহ্নভোজের আয়োজন করলেন সমাজসেবক মোহাম্মদ জসিম উদ্দিন

পটিয়ায় প্রত্যয় শিক্ষা ও সাংস্কৃতিক একাডেমির ১৬ পূর্তি অনুষ্ঠানে গুণীজনের মিলনমেলা

  • প্রকাশিত: রবিবার, ২১ জুন, ২০২৬
  • ১১০ বার পড়া হয়েছে

 

পটিয়ার স্বনামধন্য শিক্ষা ও সাংস্কৃতিক চর্চার বিশেষায়িত প্রতিষ্ঠান প্রত্যয় শিক্ষা ও সাংস্কৃতিক একাডেমির ১৬ বছরপূর্তি অনুষ্ঠান গতকাল ১৯ জুন শুক্রবার সন্ধ্যা ৬টায় পটিয়ায়্র কর্ণফুলী কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়।

“এসো স্বপ্ন দেখাই, আলো ছড়াই, একসাথে” স্লোগান নিয়ে ১৬ বছর পূর্তির আয়োজনের মধ্যে ছিল কথামালা ও শুভেচ্ছা জ্ঞাপন, গুণীজন সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্টান।

প্রত্যয় শিক্ষা ও সাংস্কৃতিক একাডেমির সিনিয়র সদস্য নীহারিকা পাল এর সঞ্চালনায় অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটিয়ার সংসদ সদস্য এনামুল হক। অনুষ্ঠান উদ্বোধন করেন একুশে পদক জয়ী বংশীবাদক ক্যাপ্টেন উস্তাদ আজিজুল ইসলাম। অনুষ্ঠানের শুরুতেই শুভেচ্ছা জানিয়ে বক্তব্য রাখেন প্রত্যয় শিক্ষা ও সাংস্কৃতিক একাডেমির নির্বাহী পরিচালক আবদুল্লাহ ফারুক রবি।

প্রধান অতিথি এনামুল হক বলেন, পটিয়া শিক্ষা, সংস্কৃতি, ইতিহাস ও ঐতিহ্যের ধারক ও বাহক। পটিয়ার রয়েছে সামাজিক ও ধর্মীয় সম্প্রীতির অনন্য ইতিহাস। আর সে ইতিহাসের ধারাবাহিকতায় পটিয়াতে প্রত্যয় শিক্ষা ও সাংস্কৃতিক একাডেমি প্রতিষ্ঠালগ্ন থেকেই গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করে যাচ্ছে। আমি আশা করি ঐতিহাসিক পটিয়ার সে ধারাবাহিকতা নতুন প্রজন্ম শিল্পী ও সংগঠন গুলো রক্ষা করবে।

অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম শিক্ষা বোর্ডের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা প্রফেসর আবু জাফর চৌধুরী, পটিয়া উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব খোরশেদ আলম, শিক্ষক নেতা ও সংগঠক অধ্যাপক মো. আবু তাহের চৌধুরী, ঢাকা ব্যাংক পিএলসির সাবেক অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক নুরুল আরশাদ চৌধুরী, শিক্ষাবিদ ও সমাজচিন্তক অধ্যক্ষ আবু তৈয়ব, সাংবাদিক নেতা আসিফ সিরাজ, ডা. তাসলিম চৌধুরী, কবি ও ছড়াকার মোদাচ্ছের আলী, কবি ও শিশু সাহিত্যিক শিবু কান্তি দাশ, সৃজনশীল সাহিত্য গোষ্ঠী মালঞ্চের সভাপতি অধ্যাপক অজিৎ মিত্র, পটিয়া প্রেস ক্লাবের সভাপতি আবদুল হাকিম রানা, কবিয়াল আবু ইউছুপ, সংগঠক অধ্যাপক ভগিরৎ দাশ, দৃষ্টি চট্টগ্রাম এর সভাপতি মাসুদ বকুল, তারুণ্যের উচ্ছ্বাস এর সাধারণ সম্পাদক মুজাহিদুল ইসলাম, অধ্যাপক শান্তপদ বড়ুয়া, আবদুস সোবহান রাহাত আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এটিএম তোহা, আবৃত্তি শিল্পী প্রণব চৌধুরী, বনকুসুম বড়ুয়া, প্রত্যয়ের নির্বাহী সদস্য বিশ্বজিৎ দাশ, এস এম হারুনর রশীদ, আনোয়ার হোসেন, বাংলাদেশ ব্যাংক এর সহকারী পরিচালক সিরাজুল মোস্তফা রাজু, মীর আবুল হোসেন মাষ্টার ফাউন্ডেশন এর চেয়ারম্যান মীর এরশাদুর রহমান, এপেক্স বাংলাদেশ এর সেবা পরিচিত লিয়াকত আলী, জেলা গভর্নর সৈয়দ মিয়া হাসান, সাংবাদিক কাউসার আলম, মুজিবুল হক, সঙ্গীত শিল্পী রুম্পী চৌধুরী, মনজুর আহম্মেদ, তপা গুহ, বিশ্বজিৎ সিংহ, সমীর দে, চিত্রশিল্পী হামেদ হাসান, নয়ন দে, রাজন দে সহ চট্টগ্রাম ও পটিয়ার বিভিন্ন শিল্প, সাহিত্য ও সাংস্কৃতিক সংগঠনের গুণীজন। ১৬ বছর পূর্তি উপলক্ষ্যে লোকশিল্পে অবদান রাখার জন্য কবিয়াল আবু ইউছুপ ও সংস্কৃতি কর্মকাণ্ডে অবদান রাখার জন্য অধ্যাপক ভগিরৎ দাশকে সংবর্ধনা প্রদান করা হয়। সংগঠন চর্চায় অবদান জন্য প্রত্যয়ের সদস্য জয় শীল, নিতাই পদ নাথ, হৈমন্তী দে, নীহারিকা পাল ও মনিষা কে সেরা সংগঠক পুরষ্কার প্রদান করা হয়। কথামালার ফাঁকে পুরো অনুষ্ঠান জুড়ে দলীয় সঙ্গীত, নৃত্য, আবৃত্তি ও তবলার লহড়া পরিবেশন করেন প্রত্যয়ের শিক্ষার্থীরা।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews