বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
বিএমএসএস-এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান খন্দকার আছিফুর রহমান তোতা আর নেই স্ক্র্যাপ লোহা চুরি ও অবৈধ ক্রয়-বিক্রয়ের বিরুদ্ধে চট্টগ্রাম জেলা পুলিশের কঠোর অবস্থান বোয়ালখালীতে রান্নাঘর থেকে ৭ ফুটের শঙ্খিনী উদ্ধার লায়ন্স ক্লাব অব চিটাগাং এরিস্টোক্রেট’র (২০২৬-২০২৭) এর কার্যকরী কমিটি গঠিত লায়ন মইনুদ্দিন হিমেল চৌধুরী সভাপতি, লায়ন রাজীব নাথ সাধারন সম্পাদক নির্বাচিত চন্দনাইশ পৌরসভার খসড়া মহাপরিকল্পনা উপস্থাপন কর্মশালা অনুষ্ঠিত জয় বাংলা’ পোস্ট নিয়ে বোয়ালখালীতে এমপি এরশাদ উল্লাহর নির্দেশ বোয়ালখালীতে ২৩৯ কেজি পোনামাছ অবমুক্ত ও বিতরণ বোয়ালখালীতে জিপিএ-৫ প্রাপ্তদের ফলাফল উৎসব বোয়ালখালীতে খেলতে গিয়ে সাপের কামড়ে শিশুর মৃত্যু প্রবাসীদের নিয়ে দুবাই পুলিশের সচেতনতামূলক অনুষ্ঠান

চন্দনাইশের সাতবাড়িয়ায় আহলে বাইতে রাসূল (দ:)’র স্মরণে সুলতানে কারবালা মাহফিল ২৫ ও ২৬ জুন

  • প্রকাশিত: সোমবার, ২২ জুন, ২০২৬
  • ১১০ বার পড়া হয়েছে

জাহাঙ্গীর আলম চৌধুরী
চন্দনাইশ প্রতিনিধি:-
চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার সাতবাড়িয়ায় হযরত ওসমান শাহ (রাহ:) সু্ন্নী ফাউন্ডেশন ও এলাকাবাসীর উদ্যোগে পবিত্র আহলে বাইতে রাসূল (দ:)’র স্মরণে সুলতানে কারবালা মাহফিল ও মজমুয়ায়ে সালাতে রাসূল (দঃ) অনুষ্ঠিত হবে।

২৫ ও ২৬ জুন (বৃহস্পতিবার ও শুক্রবার) বাদে আছর হতে সাতবাড়িয়া আরিফ শাহ্ পাড়া ঈদগাহ ময়দানে এ সুলতানে কারবালা মাহফিল ও মজমুয়ায়ে সালাতে রাসূল (দঃ)’র আয়োজন করা হয়। মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চট্টগ্রাম- ১৪ (চন্দনাইশ-সাতকানিয়া আংশিক) আসনের সংসদ সদস্য আলহাজ্ব জসীম উদ্দীন আহমেদ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আল-আলামিন মেমোরিয়াল ট্রাস্টের প্রতিষ্ঠাতা আলহাজ্ব লায়ন রফিকুল ইসলাম।

প্রথম দিবসে মজমুয়ায়ে সালাতে রাসূল (দঃ) মাহফিলে প্রধান মেহমান হিসেবে উপস্থিত থাকবেন আহলে সুন্নাত ওয়াল জামা’আতের নির্বাহী চেয়ারম্যান পীরে ত্বরিকত আল্লামা আবুল কাশেম নূরী (মা:জি:আ), বিশেষ মেহমান হিসেবে উপস্থিত থাকবেন চন্দনাইশ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা মুহাম্মদ সোলাইমান ফারুকী।

সমাপনী দিবসে সুলতানে কারবালা মাহফিলে দোয়া ও মোনাজাত পরিচালনা করবেন সাতবাড়িয়া হাফেজ নগর দরবার শরীফের সাজ্জাদানশীন সৈয়দ মাওলানা মুফতি আশেকুর রহমান হাফেজ নগরী (মা:জি:আ), উদ্বোধক হিসেবে উপস্থিত থাকবেন শহর কুতুব শাহ্ আমানত এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী মোহাম্মদ জাকির হোসেন, প্রধান আলোচক হিসেবে তকরির পেশ করবেন জামিরজুরী রজবিয়া আজিজিয়া রহমানিয়া সুন্নিয়া ফাজিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ আল্লামা মুফতি আহমদ হোসাইন আল-কাদেরী (মা:জি:আ), প্রধান আকর্ষণ হিসেবে উপস্থিত থাকবেন আহলে সুন্নাত ওয়াল জামা’আতের সাংগঠনিক সচিব পীর আল্লামা মুফতি গিয়াস উদ্দিন তাহেরী (মা:জি:আ), বিশেষ আলোচক হিসেবে উপস্থিত থাকবেন আরিফ শাহ পাড়া শাহী জামে মসজিদের খতিব আল্লামা মুফতি আজিজ রজবী (মা:জি:আ), সংবর্ধেয় অতিথি হিসেবে উপস্থিত থাকবেন হযরত ওয়াইসুল করুণী (রহঃ) ফাউন্ডেশনের চেয়ারম্যান এডভোকেট মুহাম্মদ ছলিম উদ্দিন খান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন যথাক্রমে, ইঞ্জিনিয়ার মোহাম্মদ আমিনুল ইসলাম, মোহাম্মদ লোকমান ফারুকী, মোহাম্মদ আবুল হাসান, এ.কে আজাদ, না’ত পরিবেশন করবেন বিশিষ্ট না’ত খাঁ শায়ের মোহাম্মদ জানে আলম রেজা, মাহফিলে সভাপতিত্ব করবেন সাতবাড়িয়া আরিফ শাহ পাড়া শাহী জামে মসজিদ, মাদ্রাসা ও মাজার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক রফিক উদ্দিন আহমেদ। উক্ত মাহফিলে আপনারা দলে দলে যোগদান করে রাসূল (দঃ)’র রেজামন্দি হাসিল করুন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews