বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
বিএমএসএস-এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান খন্দকার আছিফুর রহমান তোতা আর নেই স্ক্র্যাপ লোহা চুরি ও অবৈধ ক্রয়-বিক্রয়ের বিরুদ্ধে চট্টগ্রাম জেলা পুলিশের কঠোর অবস্থান বোয়ালখালীতে রান্নাঘর থেকে ৭ ফুটের শঙ্খিনী উদ্ধার লায়ন্স ক্লাব অব চিটাগাং এরিস্টোক্রেট’র (২০২৬-২০২৭) এর কার্যকরী কমিটি গঠিত লায়ন মইনুদ্দিন হিমেল চৌধুরী সভাপতি, লায়ন রাজীব নাথ সাধারন সম্পাদক নির্বাচিত চন্দনাইশ পৌরসভার খসড়া মহাপরিকল্পনা উপস্থাপন কর্মশালা অনুষ্ঠিত জয় বাংলা’ পোস্ট নিয়ে বোয়ালখালীতে এমপি এরশাদ উল্লাহর নির্দেশ বোয়ালখালীতে ২৩৯ কেজি পোনামাছ অবমুক্ত ও বিতরণ বোয়ালখালীতে জিপিএ-৫ প্রাপ্তদের ফলাফল উৎসব বোয়ালখালীতে খেলতে গিয়ে সাপের কামড়ে শিশুর মৃত্যু প্রবাসীদের নিয়ে দুবাই পুলিশের সচেতনতামূলক অনুষ্ঠান

ক্ষুধার্ত শিশুর গল্পে একক অভিনয়ে জাতীয় পর্যায়ে প্রথম বোয়ালখালীর মনীশ

  • প্রকাশিত: মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬
  • ৮৩ বার পড়া হয়েছে

আবু নাঈম,বোয়ালখালী প্রতিনিধি:

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার শিক্ষার্থী মনীশ ক্ষেত্র চৌধুরী জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা ২০২৬-এর একক অভিনয় বিভাগে প্রথম স্থান অর্জন করেছে।
গত মঙ্গলবার(১৬ জুন) ঢাকায় অনুষ্ঠিত জাতীয় পর্যায়ের এ প্রতিযোগিতায় দেশের বিভিন্ন বিভাগের বিজয়ীরা অংশ নেন। সেখানে সাত প্রতিযোগীকে পেছনে ফেলে দেশসেরা হয় মনীশ।
প্রতিযোগিতায় মনীশ “রঞ্জন আর পাখি খঞ্জনার দুই বন্ধুর গল্প” অবলম্বনে একক অভিনয় পরিবেশন করে। অভিনয়ে তুলে ধরা হয়— ক্ষুধার্ত ও আশ্রয়হীন এক শিশুর গল্প, যে খাবারের খোঁজে ঘুরতে ঘুরতে একসময় ডাস্টবিনে খাবার খুঁজতে শুরু করে। সেখানে একটি আধপচা রুটি পেয়ে তা খেতে উদ্যত হয়। এমন সময় একটি পাখি এসে রুটির ভাগ চাইলে শিশুটি চিন্তায় পড়ে যায়— পচা খাবার খেলে পাখিটির ক্ষতি হবে না তো। পরে দুজনের মধ্যে গড়ে ওঠে এক ধরনের মমতার সম্পর্ক।
মনীশ চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার শাকপুরা সওদাগর বাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী। এর আগে উপজেলা, জেলা ও বিভাগীয় পর্যায়ে প্রথম হয়ে জাতীয় পর্যায়ের মূল প্রতিযোগিতায় অংশ নেওয়ার সুযোগ পায়।
মনীশ বলে, “ইউনিয়ন থেকে শুরু করে উপজেলা, জেলা ও বিভাগীয় পর্যায় পেরিয়ে জাতীয় পর্যায়ে প্রথম হয়েছি। এই অর্জনের পেছনে সবচেয়ে বেশি উৎসাহ দিয়েছেন আমার মা-বাবা ও বিদ্যালয়ের শিক্ষকরা।”
বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও তার শ্রেণিশিক্ষক সাহিদা আক্তার বলেন, “মনীশ অভিনয়ের পাশাপাশি লেখাপড়া, আবৃত্তি, গানসহ বিভিন্ন কার্যক্রমে ভালো। জাতীয় পর্যায়ে তার এই সাফল্যে আমরা আনন্দিত।”
মনীশের মা ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিমলা সেনগুপ্তা বলেন, “অভিনয়ের প্রতি তার আগ্রহ ছোটবেলা থেকেই ছিল। সে নিজের অনুভূতি দিয়ে চরিত্রকে ফুটিয়ে তোলার চেষ্টা করেছে। একজন মা এবং শিক্ষক হিসেবে এটি গর্বের বিষয়।”
মনীশের বাবা মনোজ চৌধুরী ব্যবসায়ী। তাদের বাড়ি বোয়ালখালী উপজেলার সারোয়াতলী ইউনিয়নের পশ্চিম খিতাচর গ্রামে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews