মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ১১:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
চন্দনাইশে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত বোয়ালখালীতে পৌর শ্রমিক লীগ নেতা গ্রেপ্তার চট্টগ্রামের বর্জ্য ব্যবস্থাপনার উন্নয়নে জাইকার সহযোগিতা চাইলেন চসিক মেয়র সাংবাদিকদের ‘আওয়ামী দোসর’ আখ্যা দিয়ে হামলা করেছে জামায়াত নেতাকর্মীরা। চন্দনাইশের হাশিমপুরে গাউসিয়া কমিটি ১নং ওয়ার্ডের ইউনিট শাখার ঈদ-এ মিলাদুন্নবী (দ:) মাহফিল অনুষ্ঠিত ক্ষুধার্ত শিশুর গল্পে একক অভিনয়ে জাতীয় পর্যায়ে প্রথম বোয়ালখালীর মনীশ মোহছেনা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পুনর্মিলনী-২০২৬ উপলক্ষে প্রতিনিধি পরিষদের প্রথম সভা অনুষ্ঠিত চন্দনাইশের সাতবাড়িয়ায় আহলে বাইতে রাসূল (দ:)’র স্মরণে সুলতানে কারবালা মাহফিল ২৫ ও ২৬ জুন পটিয়ায় এমপি এনাম’র সাথে নবগঠিত মহিরা ঐক্য পরিষদের সৌজন্য সাক্ষাৎ ও ফুলেল শুভেচ্ছা বিনিময় পটিয়ায় শহীদ জিয়া স্মৃতি সংসদের ফুটবল টু্‌র্নামেন্টে খলিল মীর কলেজ মাঠে অনুষ্ঠিত

চন্দনাইশে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

  • প্রকাশিত: মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬
  • ২৮ বার পড়া হয়েছে

জাহাঙ্গীর আলম চৌধুরী
চন্দনাইশ প্রতিনিধি:-
চট্টগ্রামের চন্দনাইশে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ১১ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত উপজেলার অডিটরিয়াম হলে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুর রহমান। সভায় ভার্চুয়ালি প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম ১৪ আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব জসীম উদ্দীন আহমেদ। সভার শুরুতে উপজেলা নির্বাহী কর্মকর্তা আলোচ্য বিষয় নিয়ে বিস্তারিত আলোকপাত করেন। আলোচ্য বিষয় ছিল জন্ম নিবন্ধন, মৃত্যু নিবন্ধন, ধূমপান তামাকজাত দ্রব্য পান করা থেকে সর্বসাধারণকে বিরত রাখা, বৃক্ষরোপণ, আইন শৃঙ্খলা বিষয়ের মধ্যে ছিল চুরি, ডাকাতি, রাহাজানি, মাদক সেবন, ইভটিজিং, সন্ত্রাস, বাল্য বিবাহ বন্ধ, ইত্যাদি। প্রধান অতিথি আলহাজ্ব জসীম উদ্দীন আহমেদ বলেন আইন-শৃঙ্খলা একটি গুরুত্বপূর্ণ বিষয়। আইনশৃঙ্খলা রক্ষা করতে হলে অবশ্যই দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা কর্মচারীদের সঠিকভাবে দায়িত্ব পালন করতে হবে। যদি কোন কারণে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটে তাহলে দেশে সমাজে অরাজকত।র সৃষ্টি হয়। দেশের স্থিতিশীলতা আইন-শৃঙ্খলা পরিস্থিতির উপর নির্ভরশীল। তিনি ভূমি সেবা, স্বাস্থ্যসেবা, উন্নয়ন মূলক কর্মকাণ্ডের বিষাদ আলোচনা ও দিকনির্দেশনা প্রদান করেন। প্রধানমন্ত্রী তারেক রহমানের পাঁচ বছরে সারাদেশে২৫ কোটি বৃক্ষ রোপনের নির্দেশ সঠিকভাবে উপজেলার সব ইউনিয়ন ও পৌরসভার বিভিন্ন সড়ক সরকারি ভূমিতে রোপনের আহ্বান জানান। তিনি উপস্থিত সকল কর্মকর্তাদের উদ্দেশ্যে বলেন নিজ নিজ অধিদপ্তরে যে সকল সমস্যা আছে তা তাহাকে জানাতে অনুরোধ করেন। এছাড়াও উপজেলা নির্বাহী কর্মকর্তা জন্ম নিবন্ধন, মৃত্যু নিবন্ধন, বৃক্ষরোপণ, তামাক জাত দ্রব্যের ব্যবহার বন্ধের বিস্তারিত আলাপ আলোচনা করেন। এ সময় অন্যান্যদের মধ্যে আলোচনায় অংশগ্রহণ করেন সহকারি কমিশনার (ভূমি) ঝন্টু বিকাশ চাকমা, স্বাস্থ্য প্রশাসক রশ্মি চাকমা, কৃষি কর্মকর্তা কৃষি বিদ আজাদ হোসেন, থানা ইনচার্জ (ওসি) এস এম দিদারুল ইসলাম, প্রাণিসম্পদ কর্মকর্তা ফেরদৌসী আকতার,মৎস্য কর্মকর্তা তানভীর আহসান, যুব উন্নয়ন কর্মকর্তা আ নম সালেহ উদ্দিন,সহকারি প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ ইলিয়াস, দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি জাহাঙ্গীর আলম, সমাজসেবা কর্মকর্তা রাসেল চৌধুরী, প্রকল্প কর্মকর্তা মাহবুব আলম ভূঁইয়া শাওন, একাডেমিক সুপারভাইজার বিপিন চন্দ্র রায়,আকতার সানজিদা পপিসহ স্থানীয় সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews