শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৯:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
পটিয়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে এনামুল হক এনাম এমপি পটিয়ার হাফেজ শিক্ষার্থীদের জন্য নাহার পার্কে বিনা মূল্যে ভ্রমণের সুযোগ পাহাড়ের শিক্ষায় ই-লার্নিং, আর কোনো বৈষম্য থাকবে না: প্রতিমন্ত্রী ব্যারিস্টার হেলাল বান্দরবান-কেরানীহাট মহাসড়কের দুই পাশে অবৈধ স্থাপনা, দুর্ঘটনার ঝুঁকিতে জনসাধারণ চট্টগ্রাম নগরীতে চু/রি-ছি/নতাই, মা/দক, চাঁদাবাজি ও কিশোর গ্যাং প্রতিরোধে কার্যকর ও কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ আবারও উচ্ছেদ অভিযান শুরু করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) শহীদ ওসমান হাদি হল’ নামফলক সরিয়ে সেখানে ‘শেখ মুজিবুর রহমান হল’ লেখা বোয়ালখালীতে আগুনে পাঁচ বসতঘর পুড়ে ছাই নোয়াখালীতে গ্রাম আদালত বিষয়ে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে প্রবাসে স্ট্রোকে বোয়ালখালীর ওসমানের মৃত্যু

ধর্মীয় ঐতিহ্য ও মানুষের আস্থার কেন্দ্র বাজালিয়ার ফজল উদ্দিন জামে মসজিদ

  • প্রকাশিত: শুক্রবার, ২৬ জুন, ২০২৬
  • ২১৯ বার পড়া হয়েছে

মুহাম্মদ আকতার উদ্দিন

চট্টগ্রাম জেলার সাতকানিয়া উপজেলার বাজালিয়া ইউনিয়নের প্রাণকেন্দ্রে অবস্থিত ঐতিহাসিক কেন্দ্রীয় মৌলানা ফজল উদ্দিন জামে মসজিদ, যা স্থানীয়ভাবে “পোক্তা মসজিদ” নামে সুপরিচিত। শতবর্ষের ঐতিহ্য বহনকারী এই মসজিদটি ধর্মীয়, সামাজিক ও আধ্যাত্মিক কর্মকাণ্ডের অন্যতম প্রাণকেন্দ্র হিসেবে দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।
স্থানীয়ভাবে জানা যায়, প্রখ্যাত আলেম মৌলানা ফজল উদ্দিন (রহ.)-এর নামানুসারে মসজিদটির নামকরণ করা হয়। মজবুত নির্মাণশৈলীর কারণে এটি “পোক্তা মসজিদ” নামে পরিচিতি লাভ করে। প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ, জুমার জামাত, পবিত্র রমজানে তারাবিহ, ঈদুল ফিতর ও ঈদুল আজহার জামাত, মিলাদ, দোয়া মাহফিল, ওয়াজ ও ইসলামি বিভিন্ন কার্যক্রম নিয়মিত অনুষ্ঠিত হয়।
স্থানীয়দের ভাষ্যমতে, দেশের বিভিন্ন অঞ্চল থেকে বহু ধর্মপ্রাণ মানুষ এই মসজিদে এসে মান্নত ও দান-অনুদান প্রদান করেন। নগদ অর্থ, ছাগল, মুরগি ও অন্যান্য সামগ্রী দান করা হয়, যা মসজিদের পরিচালনা, রক্ষণাবেক্ষণ, উন্নয়ন এবং ধর্মীয় কার্যক্রমে ব্যয় করা হয় বলে সংশ্লিষ্টরা জানান।
ঈদুল ফিতর ও ঈদুল আজহায় বাজালিয়া ইউনিয়নের অন্যতম প্রধান ঈদের জামাত এ মসজিদে অনুষ্ঠিত হয়। এতে বাজালিয়াসহ আশপাশের বিভিন্ন এলাকার হাজারো মুসল্লি অংশগ্রহণ করেন।
বর্তমানে মসজিদের পরিচালনা কমিটির সভাপতি আহাম্মদ শফিক এবং সাধারণ সম্পাদক মুহাম্মদ এনামুল হক দায়িত্ব পালন করছেন। তাদের নেতৃত্বে মসজিদের ধর্মীয় কার্যক্রম, রক্ষণাবেক্ষণ ও উন্নয়নমূলক কর্মকাণ্ড পরিচালিত হচ্ছে।
এলাকাবাসীর প্রত্যাশা, এই ঐতিহাসিক মসজিদের ইতিহাস ও স্থাপত্য ঐতিহ্য সংরক্ষণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কার্যকর উদ্যোগ নেবে, যাতে ভবিষ্যৎ প্রজন্ম এ অঞ্চলের সমৃদ্ধ ধর্মীয় ও সাংস্কৃতিক ঐতিহ্য সম্পর্কে জানতে পারে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews