শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৯:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
পটিয়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে এনামুল হক এনাম এমপি পটিয়ার হাফেজ শিক্ষার্থীদের জন্য নাহার পার্কে বিনা মূল্যে ভ্রমণের সুযোগ পাহাড়ের শিক্ষায় ই-লার্নিং, আর কোনো বৈষম্য থাকবে না: প্রতিমন্ত্রী ব্যারিস্টার হেলাল বান্দরবান-কেরানীহাট মহাসড়কের দুই পাশে অবৈধ স্থাপনা, দুর্ঘটনার ঝুঁকিতে জনসাধারণ চট্টগ্রাম নগরীতে চু/রি-ছি/নতাই, মা/দক, চাঁদাবাজি ও কিশোর গ্যাং প্রতিরোধে কার্যকর ও কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ আবারও উচ্ছেদ অভিযান শুরু করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) শহীদ ওসমান হাদি হল’ নামফলক সরিয়ে সেখানে ‘শেখ মুজিবুর রহমান হল’ লেখা বোয়ালখালীতে আগুনে পাঁচ বসতঘর পুড়ে ছাই নোয়াখালীতে গ্রাম আদালত বিষয়ে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে প্রবাসে স্ট্রোকে বোয়ালখালীর ওসমানের মৃত্যু

পটিয়ায় ট্রেনের ধাক্কায় নিহত নারী, গুরুতর আহত ১

  • প্রকাশিত: শনিবার, ২৭ জুন, ২০২৬
  • ১৬৪ বার পড়া হয়েছে

আকতার উদ্দিন পটিয়া

২৭ জুন ২০২৬ চট্টগ্রামের পটিয়ায় ট্রেনের ধাক্কায় নুরুন নাহার বেগম (৫৩) নামে এক নারীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় তার সহকর্মী রাশেদা বেগম (৫৮) গুরুতর আহত হয়েছেন। শনিবার (২৭ জুন) দুপুর আনুমানিক ১টা ৪৫ মিনিটে চট্টগ্রাম–কক্সবাজার রেলপথের পটিয়া পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের বাহুলী শ্রীমাই ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় বাসিন্দাদের বরাতে জানা যায়, নিহত নুরুন নাহার বেগম ও আহত রাশেদা বেগম কক্সবাজার জেলার মহেশখালী উপজেলার হোয়ানাক ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের রাজুয়ারঘোনা এলাকার বাসিন্দা। তারা শ্রীমাই ব্রিজসংলগ্ন একটি ক্ষেতে কাজ শেষে রেললাইন ধরে ভাড়া বাসায় ফিরছিলেন। প্রত্যক্ষদর্শীরা জানান, এ সময় কক্সবাজার থেকে চট্টগ্রামগামী প্রবাল এক্সপ্রেস দ্রুতগতিতে ঘটনাস্থলে পৌঁছায়। ট্রেনের শব্দ টের পেয়ে রাশেদা বেগম শেষ মুহূর্তে লাফ দিয়ে সরে যেতে সক্ষম হলেও নুরুন নাহার বেগম রেললাইন থেকে সরে যেতে না পারায় ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই নিহত হন। দুর্ঘটনার পর স্থানীয়রা গুরুতর আহত রাশেদা বেগমকে উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। খবর পেয়ে পটিয়া থানা পুলিশ ও রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে। আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য মরদেহটি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পুলিশের দাবি: দুর্ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews