শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৯:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
পটিয়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে এনামুল হক এনাম এমপি পটিয়ার হাফেজ শিক্ষার্থীদের জন্য নাহার পার্কে বিনা মূল্যে ভ্রমণের সুযোগ পাহাড়ের শিক্ষায় ই-লার্নিং, আর কোনো বৈষম্য থাকবে না: প্রতিমন্ত্রী ব্যারিস্টার হেলাল বান্দরবান-কেরানীহাট মহাসড়কের দুই পাশে অবৈধ স্থাপনা, দুর্ঘটনার ঝুঁকিতে জনসাধারণ চট্টগ্রাম নগরীতে চু/রি-ছি/নতাই, মা/দক, চাঁদাবাজি ও কিশোর গ্যাং প্রতিরোধে কার্যকর ও কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ আবারও উচ্ছেদ অভিযান শুরু করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) শহীদ ওসমান হাদি হল’ নামফলক সরিয়ে সেখানে ‘শেখ মুজিবুর রহমান হল’ লেখা বোয়ালখালীতে আগুনে পাঁচ বসতঘর পুড়ে ছাই নোয়াখালীতে গ্রাম আদালত বিষয়ে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে প্রবাসে স্ট্রোকে বোয়ালখালীর ওসমানের মৃত্যু

বাণিজ্যিক জাহাজে ইরানের হামলা দাবি তুলে তেহরানের বেশ কয়েকটি সামরিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র।

  • প্রকাশিত: শনিবার, ২৭ জুন, ২০২৬
  • ১৭০ বার পড়া হয়েছে

আবারো উত্তপ্ত হয়ে উঠেছে মধ্যপ্রাচ্য। যুদ্ধবিরতি চুক্তির সময়ের মাঝেই বাণিজ্যিক জাহাজে ইরানের হামলা দাবি তুলে তেহরানের বেশ কয়েকটি সামরিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র।

এর জবাবে বাহারাইনে একাধিক ড্রোন হামলা চালিয়েছে ইরান। এতে হতাহত বা ক্ষয়ক্ষতির পরিমান জানা যায়নি। শনিবার (২৭ জুন) ভোরে তাদের ভূখণ্ডে চালানো একাধিক ইরানি ড্রোন হামলার তীব্র নিন্দা জানিয়েছে বাহরাইনের পররাষ্ট্র মন্ত্রণালয়।
রাষ্ট্রীয় সংবাদ সংস্থার বরাতে আল আরাবিয়া জানিয়েছে, এই হামলাকে বাহরাইন তাদের সার্বভৌমত্ব, আঞ্চলিক অখণ্ডতা এবং আন্তর্জাতিক আইনের একটি ‌‘গুরুতর ও নগ্ন লঙ্ঘন’ হিসেবে আখ্যায়িত করেছে।

একই সাথে বাহরাইন স্পষ্ট করেছে, নিজের সার্বভৌমত্ব ও নিরাপত্তা রক্ষায় দেশটির পূর্ণ আত্মরক্ষার অধিকার রয়েছে।
বাহরাইনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানিয়েছে, বেশ কয়েকটি ইরানি ড্রোন তাদের আকাশসীমা লঙ্ঘন করে দেশের ভেতরে আঘাত হানে। যা বেসামরিক নাগরিকদের জীবনকে ঝুঁকির মুখে ফেলেছে। তবে সুনির্দিষ্টভাবে কোন জায়গায় হামলা হয়েছে তা জানানো হয়নি।

মধ্যপ্রাচ্যে যখন উত্তেজনা প্রশমনের আন্তর্জাতিক চেষ্টা চলছে। ঠিক সেই মুহূর্তে এই হামলা চালানোর জন্য বাহরাইন এককভাবে তেহরানকে দায়ী করেছে। এই পদক্ষেপ চলমান আঞ্চলিক শান্তি প্রক্রিয়াকে মারাত্মকভাবে বাধাগ্রস্ত করবে বলে বাহরাইন সতর্ক করেছে।

এর আগে ইরান জানিয়েছিল, মধ্যপ্রাচ্যে মার্কিন বাহিনীর সঙ্গে সংশ্লিষ্ট লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে তেহরান। তবে কোন লক্ষ্যবস্তুগুলো হামলা চালানো হয়েছে তা নির্দিষ্ট করে জানায়নি দেশটি।

মূলত হরমুজ প্রণালীতে সিঙ্গাপুরের পতাকাবাহী একটি মালবাহী জাহাজে ইরানি ড্রোন হামলার প্রতিক্রিয়া হিসেবে মার্কিন সামরিক বাহিনী দক্ষিণ ইরানে একাধিক ক্ষেপণাস্ত্র ও রাডার সাইটে বিমান হামলা চালায়। ইরান সেটিরই পাল্টা জবাব হিসেবে বাহরাইনে (যেখানে মার্কিন নৌবাহিনীর পঞ্চম নৌবহর অবস্থিত) ড্রোন হামলা চালায়।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews