শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৯:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
পটিয়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে এনামুল হক এনাম এমপি পটিয়ার হাফেজ শিক্ষার্থীদের জন্য নাহার পার্কে বিনা মূল্যে ভ্রমণের সুযোগ পাহাড়ের শিক্ষায় ই-লার্নিং, আর কোনো বৈষম্য থাকবে না: প্রতিমন্ত্রী ব্যারিস্টার হেলাল বান্দরবান-কেরানীহাট মহাসড়কের দুই পাশে অবৈধ স্থাপনা, দুর্ঘটনার ঝুঁকিতে জনসাধারণ চট্টগ্রাম নগরীতে চু/রি-ছি/নতাই, মা/দক, চাঁদাবাজি ও কিশোর গ্যাং প্রতিরোধে কার্যকর ও কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ আবারও উচ্ছেদ অভিযান শুরু করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) শহীদ ওসমান হাদি হল’ নামফলক সরিয়ে সেখানে ‘শেখ মুজিবুর রহমান হল’ লেখা বোয়ালখালীতে আগুনে পাঁচ বসতঘর পুড়ে ছাই নোয়াখালীতে গ্রাম আদালত বিষয়ে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে প্রবাসে স্ট্রোকে বোয়ালখালীর ওসমানের মৃত্যু

কক্সবাজার সৈকতে গোসল করতে নেমে তলিয়ে গেলো হাটহাজারীর যুবক: দীর্ঘ ২২ ঘন্টা পরে উদ্ধার

  • প্রকাশিত: রবিবার, ২৮ জুন, ২০২৬
  • ৮৩ বার পড়া হয়েছে

 

গাজী হানিফ,হাটহাজারী প্রতিনিধি

সামনে আলিম পরীক্ষা। বন্ধু কে নিয়ে কক্সবাজার সৈকতে গোসল করতে নেমে তলিয়ে যায় হাফেজ মোহাম্মদ সায়েম(২৩) নামে এক যুবক। দীর্ঘ ২২ ঘন্টা পরে তার মরদেহ উদ্ধার করা হয়।

রবিবার (২৮ জুন) বেলা ১১টার দিকে সায়েমের মরদেহ উদ্ধার করার তথ্য নিশ্চিত করেছেন স্থানীয় ইউনিয়ন পরিষদের মেম্বার লোকমান হাকিম।

সৈকতে তলিয়ে মারা যাওয়া হাফেজ মোহাম্মদ সায়েম হাটহাজারী উপজেলার শিকারপুর ইউনিয়নের কুয়াইশ ভরাপুকুর রাহাত খান চৌধুরী বাড়ির ইকবালের একমাত্র পুত্র। তার আরও ৩ বোন আছে।

জানা যায়, হাফেজ মোহাম্মদ সায়েম চৌধুরী ও তার বন্ধু আরময়ন বাইক নিয়ে দুই দিনে সফরে বান্দরবান শেষে কক্সবাজার যান। কক্সবাজার ইনানী নৌবাহিনীর জেটি ঘাটের দক্ষিণ পাশে সৈকতে গোসল করতে নেমে উত্তাল ঢেউয়ের মধ্যে সায়েম তলিয়ে যান। সঙ্গে থাকা বন্ধু আরমান তাকে উদ্ধারের চেষ্টা করলেও ব্যর্থ হন তিনি।
আরমানের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে নৌকাসহ বিভিন্ন উপায়ে উদ্ধার অভিযান চালায়। তবে নিখোঁজ যুবকের কোনো সন্ধান পাওয়া যায়নি। উদ্ধার অভিযান এখন অব্যাহত রয়েছে।
এ ঘটনা শুনে সায়েমের বাবা দ্রুত কক্সবাজার রওনা দেন। এখন পর্যন্ত সায়েমের মরদেহ উদ্ধার করা যায়নি। এমন খবর এলাকায় ছড়িয়ে পড়লে শোকের ছায়া নেমেছে।

শিকারপুর ইউনিয়ন পরিষদের মেম্বার লোকমান হাকিম বলেন, কুয়াইশ ভরাপুকুর রাহাত খাঁন চৌধুরী বাড়ির ইকবালের একমাত্র পুত্র হাফেজ মোহাম্মদ সায়েম। সে গতকাল শনিবার দুপুরে কক্সবাজার সৈকতে গোসল করার সময় তলিয়ে যায়। আজ রবিবার সকালে তার বাবার ইকবালের সঙ্গে ফোনে কথা বলে জানতে পারলাম এখনো পর্যন্ত সায়েমের মরদেহ উদ্ধার করা যায়নি। তার বাবা ইকবাল কক্সবাজার অবস্থান করছেন। সায়েম লেখাপড়ার পাশাপাশি ঔষধের দোকান করেন। এবার তার আলিম পরীক্ষা দেওয়ার কথা ছিল। আজ বেলা ১১টার দিকে তার মরদেহ উদ্ধার করে কক্সবাজার ফায়ার সার্ভিসের ডুবুরি।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews