বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ১০:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
নারী নিহতের ঘটনায় যুবদল নেতাসহ ৭ জনের বিরুদ্ধে হত্যা মামলা কর্নফুলীতে ব্যবসা করতে হলে ৫০% চাঁদা দিতে হবে পুলিশের সামনে হামলা। বোয়ালখালীতে পুকুরে ডুবে ৫ বছরের শিশুর মৃত্যু বাংলাদেশের ইতিহাসে একজন রাজনৈতিক জোকার ওবায়দুল কাদের -চীফ প্রসিকিউটর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী মোবারক হোসেন ওরফে ডেভিড ইমনের (২৫) পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত লোহাগাড়া, সাতকানিয়া, চন্দনাইশ, পটিয়া ও বোয়ালখালীতে ট্রাফিক সচেতনতামূলক বিশেষ কার্যক্রম হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্টোর কিপার এক মাসের ছুটি নিলেও দুই মাসেও ফেরেনি কর্মস্থলে চন্দনাইশে প্রতিপক্ষের হামলায় মহিলাসহ আহত-৭ বোয়ালখালীতে বিদেশি মুদ্রা দেখিয়ে প্রতারণা, খোয়া গেল ৩ হাজার টাকা

বোয়ালখালীতে বালুবাহী ট্রাকের চাকায় পিষ্ট হয়ে এক যুবকের মৃত্যু

  • প্রকাশিত: রবিবার, ২৮ জুন, ২০২৬
  • ৬২ বার পড়া হয়েছে

 

বোয়ালখালী প্রতিনিধি:
চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় বালুবাহী ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মো. জাবেদ (১৯) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন মোটরসাইকেলের অপর আরোহী।
রোববার (২৮ জুন) সন্ধ্যা পৌনে ৬টার দিকে উপজেলার কধুরখীল জামতল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত জাবেদ উপজেলার চরণদ্বীপ ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের হাজী মকবুল আহমদ বাড়ির প্রবাসী মো. সেলিমের ছেলে। তিনি নগরীতে মেকানিক্যাল কাজ শিখতেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, কালুরঘাটমুখী একটি বালুবাহী ট্রাককে ওভারটেক করার সময় মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে পড়ে যায়। এতে মোটরসাইকেল চালক জাবেদ ট্রাকের পেছনের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান।
দুর্ঘটনায় মোটরসাইকেলের পেছনে থাকা চরণদ্বীপের শরীফপাড়ার মো. সোহান (১৯) আহত হন। তাকে চিকিৎসা দেওয়া হচ্ছে।
দুর্ঘটনার পর ট্রাকচালক গাড়িটি ফেলে পালিয়ে যান।
বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোজাফফর হোসেন বলেন, “পুলিশ ঘটনাস্থলে গেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।”

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews