শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৯:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
পটিয়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে এনামুল হক এনাম এমপি পটিয়ার হাফেজ শিক্ষার্থীদের জন্য নাহার পার্কে বিনা মূল্যে ভ্রমণের সুযোগ পাহাড়ের শিক্ষায় ই-লার্নিং, আর কোনো বৈষম্য থাকবে না: প্রতিমন্ত্রী ব্যারিস্টার হেলাল বান্দরবান-কেরানীহাট মহাসড়কের দুই পাশে অবৈধ স্থাপনা, দুর্ঘটনার ঝুঁকিতে জনসাধারণ চট্টগ্রাম নগরীতে চু/রি-ছি/নতাই, মা/দক, চাঁদাবাজি ও কিশোর গ্যাং প্রতিরোধে কার্যকর ও কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ আবারও উচ্ছেদ অভিযান শুরু করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) শহীদ ওসমান হাদি হল’ নামফলক সরিয়ে সেখানে ‘শেখ মুজিবুর রহমান হল’ লেখা বোয়ালখালীতে আগুনে পাঁচ বসতঘর পুড়ে ছাই নোয়াখালীতে গ্রাম আদালত বিষয়ে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে প্রবাসে স্ট্রোকে বোয়ালখালীর ওসমানের মৃত্যু

শাহ আজিজিয়া মাবুদিয়া দরবারে ১০ দিনব্যাপী শোহদায়ে কারবালা মাহফিল সম্পন্ন

  • প্রকাশিত: রবিবার, ২৮ জুন, ২০২৬
  • ১৩৩ বার পড়া হয়েছে

বোয়ালখালী প্রতিনিধি:

চট্টগ্রামের বোয়ালখালীতে শাহ আজিজিয়া মাবুদিয়া দরবার শরীফে ১০ দিনব্যাপী শোহদায়ে কারবালা মাহফিল সম্পন্ন হয়েছে।
আঞ্জুমানে আজিজিয়া মাবুদিয়া রহিমীয়া সুন্নিয়া বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির ব্যবস্থাপনায় এবং দরবারের সাজ্জাদানশীন মুন্তাজিম হাফেজ কারী সৈয়দ মাওলানা মোহাম্মদ আবদুর রকিব রাহাত আলকাদেরী (মা.)-এর সদারতে আয়োজিত মাহফিলে দেশের বিভিন্ন অঞ্চলের ওলামায়ে কেরাম অংশ নেন।
১০ মুহররম উপলক্ষে শুক্রবার (২৬ জুন) সমাপনী দিনের মাহফিলে বক্তব্য দেন চট্টগ্রাম দরবারে বারীয়া শরীফের নায়েবে সাজ্জাদানশীন আল্লামা শাহ সৈয়দ মুফতি মোহাম্মদ সাইফুল ইসলাম বারী (মা.), আলহাজ্ব মাওলানা মোহাম্মদ মাহবুবুল আলম কাদেরী, মাওলানা মোহাম্মদ অহিদুল আলম কাদেরী, কাজী মাওলানা মোহাম্মদ শাহী এমরান কাদেরী, মাওলানা মোহাম্মদ নজির আহমেদ নক্সবন্ধী, মাওলানা মোহাম্মদ আবদুল কুদ্দুস আলকাদেরী, আলহাজ্ব মাওলানা মোহাম্মদ আবদুল জব্বার কাদেরী, মাওলানা মোহাম্মদ মনজুর হোসাইন, মাওলানা মোহাম্মদ রুহুল আমিন রহিমী, শাহজাদা সৈয়দ মোহাম্মদ আবদুল ওয়াহেদ শিহাব আলকাদেরী, মাওলানা মোহাম্মদ মনসুর আলম, হাফেজ আবদুল আহাদ নোমান, হাফেজ মাওলানা মিসবাহ উদ্দিন জাবের ও মুহাম্মদ মোজাম্মেল হোসেন।
বক্তারা বলেন, পীরে তরিক্বত হযরত শাহসূফি আল্লামা অধ্যক্ষ মুফতি মোহাম্মদ আব্দুর রহিম আলকাদেরী বড় হুজুর কেবলা (রহ.)-এর নির্দেশনায় এ আয়োজন বাস্তবায়ন করা হয়েছে। তারা বলেন, আহলে বায়তে রাসুল (দ.)-এর প্রতি ভালোবাসা ও আন্তরিকতার প্রকাশ হিসেবে এ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
পরে মিলাদ-কিয়াম, ফাতেহা, আখেরি মুনাজাত ও তাবরুক বিতরণের মধ্য দিয়ে মাহফিলের সমাপ্তি ঘোষণা করা হয়।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews