শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৯:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
পটিয়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে এনামুল হক এনাম এমপি পটিয়ার হাফেজ শিক্ষার্থীদের জন্য নাহার পার্কে বিনা মূল্যে ভ্রমণের সুযোগ পাহাড়ের শিক্ষায় ই-লার্নিং, আর কোনো বৈষম্য থাকবে না: প্রতিমন্ত্রী ব্যারিস্টার হেলাল বান্দরবান-কেরানীহাট মহাসড়কের দুই পাশে অবৈধ স্থাপনা, দুর্ঘটনার ঝুঁকিতে জনসাধারণ চট্টগ্রাম নগরীতে চু/রি-ছি/নতাই, মা/দক, চাঁদাবাজি ও কিশোর গ্যাং প্রতিরোধে কার্যকর ও কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ আবারও উচ্ছেদ অভিযান শুরু করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) শহীদ ওসমান হাদি হল’ নামফলক সরিয়ে সেখানে ‘শেখ মুজিবুর রহমান হল’ লেখা বোয়ালখালীতে আগুনে পাঁচ বসতঘর পুড়ে ছাই নোয়াখালীতে গ্রাম আদালত বিষয়ে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে প্রবাসে স্ট্রোকে বোয়ালখালীর ওসমানের মৃত্যু

ব্যবসায়ী আবু জাফর মুহাম্মদ সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

  • প্রকাশিত: সোমবার, ২৯ জুন, ২০২৬
  • ৯৫ বার পড়া হয়েছে

মুহাম্মদ আকতার উদ্দিন
চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার চর খাগরিয়া ইউনিয়নের মাথতিয়ার বাড়ীর বাসিন্দা ও বিশিষ্ট শিপিং ব্যবসায়ী আবু জাফর মুহাম্মদ সালাউদ্দিন (৬৪) হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
রোববার (২৮ জুন ২০২৬) স্থানীয় মসজিদের মাঠে মরহুমের জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। জানাজায় ইমামতি করেন ফৌজদারহাট দরবার শরিফ, চট্টগ্রামের আল্লামা কিস্তাস হাশেমী। এ সময় উপস্থিত ছিলেন চন্দনাইশের কাঞ্চনগরস্থ জোহাদিয়া দরবার শরিফের দায়িত্বশীল আলহাজ মাওলানা মুহিববুল্লাহসহ বিভিন্ন এলাকার আলেম-ওলামা, মুরিদ, শুভানুধ্যায়ী, আত্মীয়-স্বজন এবং বিপুল সংখ্যক মুসল্লি।
জানাজা শেষে মরহুমকে স্থানীয় মসজিদের উত্তর পাশের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। তাঁর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে। জানাজায় অংশ নেওয়া মুসল্লিরা মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে মহান আল্লাহর দরবারে বিশেষ দোয়া করেন।
মৃত্যুকালে তিনি সহধর্মিণী, দুই ছেলে, এক বিবাহিত মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ী রেখে গেছেন।
পরিবারের পক্ষ থেকে মরহুমের রূহের মাগফিরাত কামনায় দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়েছে। স্থানীয় সামাজিক ও ব্যবসায়ী মহল তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews