শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৯:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
পটিয়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে এনামুল হক এনাম এমপি পটিয়ার হাফেজ শিক্ষার্থীদের জন্য নাহার পার্কে বিনা মূল্যে ভ্রমণের সুযোগ পাহাড়ের শিক্ষায় ই-লার্নিং, আর কোনো বৈষম্য থাকবে না: প্রতিমন্ত্রী ব্যারিস্টার হেলাল বান্দরবান-কেরানীহাট মহাসড়কের দুই পাশে অবৈধ স্থাপনা, দুর্ঘটনার ঝুঁকিতে জনসাধারণ চট্টগ্রাম নগরীতে চু/রি-ছি/নতাই, মা/দক, চাঁদাবাজি ও কিশোর গ্যাং প্রতিরোধে কার্যকর ও কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ আবারও উচ্ছেদ অভিযান শুরু করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) শহীদ ওসমান হাদি হল’ নামফলক সরিয়ে সেখানে ‘শেখ মুজিবুর রহমান হল’ লেখা বোয়ালখালীতে আগুনে পাঁচ বসতঘর পুড়ে ছাই নোয়াখালীতে গ্রাম আদালত বিষয়ে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে প্রবাসে স্ট্রোকে বোয়ালখালীর ওসমানের মৃত্যু

বোয়ালখালী পৌরসভার ২০২৬-২৭ অর্থবছরের ৪১ কোটি ৫৬ লাখ টাকার বাজেট ঘোষণা

  • প্রকাশিত: মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬
  • ১০১ বার পড়া হয়েছে

 

বোয়ালখালী প্রতিনিধি:
চট্টগ্রামের বোয়ালখালী পৌরসভার ২০২৬-২৭ অর্থবছরের জন্য ৪১ কোটি ৫৬ লাখ ৬৮ হাজার ২১৭ টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা করা হয়েছে।
মঙ্গলবার(৩০ জুন) দুপুরে পৌরসভা সম্মেলন কক্ষে আয়োজিত বাজেট অধিবেশনে এ বাজেট ঘোষণা করেন পৌর প্রশাসক কানিজ ফাতেমা।
প্রস্তাবিত বাজেটে রাজস্ব খাতে আয় ধরা হয়েছে ৮ কোটি ৫৬ লাখ ১৭ হাজার ২১৭ টাকা এবং উন্নয়ন খাতে আয় ধরা হয়েছে ৩৩ কোটি ৫১ হাজার টাকা। অন্যদিকে মোট ব্যয় নির্ধারণ করা হয়েছে ৪০ কোটি ৮৬ লাখ ৭৯ হাজার ৬৮ টাকা। ফলে বাজেটে ৬৯ লাখ ৮৯ হাজার ১৪৯ টাকা ৪০ পয়সা উদ্বৃত্ত রাখা হয়েছে।
বাজেট ঘোষণা শেষে পৌর প্রশাসক কানিজ ফাতেমা বলেন, পৌরসভার কার্যক্রম পরিচালনায় নাগরিকদের মতামত ও সহযোগিতা গুরুত্বপূর্ণ। গতবারের তুলনায় এবারের বাজেট কিছুটা উচ্চাকাঙ্ক্ষী হলেও উন্নয়ন ও রাজস্ব তহবিলের সমন্বয়ে তা বাস্তবায়ন সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
তিনি আরও বলেন, এই বাজেট বাস্তবায়নের মাধ্যমে বোয়ালখালী পৌরসভার অবকাঠামো ও নাগরিক সেবার আরও উন্নয়ন ঘটবে।
বাজেট অধিবেশনে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মামুনুল হক মামুন, বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোজাফফর হোসেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা পিপুল চন্দ্র নাথ, সহকারী প্রকৌশলী মৃণাল কান্তি ধর, পৌর নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলাম, উপসহকারী প্রকৌশলী কামরুজ্জামান, সাংবাদিক নেতৃবৃন্দ এবং পৌরসভার বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews