শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৯:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
পটিয়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে এনামুল হক এনাম এমপি পটিয়ার হাফেজ শিক্ষার্থীদের জন্য নাহার পার্কে বিনা মূল্যে ভ্রমণের সুযোগ পাহাড়ের শিক্ষায় ই-লার্নিং, আর কোনো বৈষম্য থাকবে না: প্রতিমন্ত্রী ব্যারিস্টার হেলাল বান্দরবান-কেরানীহাট মহাসড়কের দুই পাশে অবৈধ স্থাপনা, দুর্ঘটনার ঝুঁকিতে জনসাধারণ চট্টগ্রাম নগরীতে চু/রি-ছি/নতাই, মা/দক, চাঁদাবাজি ও কিশোর গ্যাং প্রতিরোধে কার্যকর ও কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ আবারও উচ্ছেদ অভিযান শুরু করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) শহীদ ওসমান হাদি হল’ নামফলক সরিয়ে সেখানে ‘শেখ মুজিবুর রহমান হল’ লেখা বোয়ালখালীতে আগুনে পাঁচ বসতঘর পুড়ে ছাই নোয়াখালীতে গ্রাম আদালত বিষয়ে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে প্রবাসে স্ট্রোকে বোয়ালখালীর ওসমানের মৃত্যু

রোটার‍্যাক্ট ক্লাব অব চিটাগং সেন্ট্রালের ২০২৬-২৭ বর্ষের কার্যনির্বাহী পরিষদ গঠিত

  • প্রকাশিত: মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬
  • ১২৯ বার পড়া হয়েছে

 

আন্তর্জাতিক সেবামূলক সংগঠন রোটার‍্যাক্ট ক্লাব অব চিটাগং সেন্ট্রাল-এর ২০২৬-২৭ রোটারি বর্ষের নতুন কার্যনির্বাহী পরিষদ গঠন করা হয়েছে।

গত (২৬ জুন ২০২৬) অনুষ্ঠিত ক্লাবের এক সভায় জুনাইদ হোছাইন-কে সভাপতি এবং মোজাহিদুল ইসলাম মীর-কে সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত করা হয়।
নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদ আগামী ১ জুলাই ২০২৬ থেকে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করবে এবং ২০২৬-২৭ রোটারি বর্ষে ক্লাবের সকল সাংগঠনিক, সেবামূলক ও মানবিক কার্যক্রম পরিচালনা করবে।

নবনির্বাচিত সভাপতি জুনাইদ হোছাইন বলেন, “রোটার‍্যাক্টের মূল আদর্শ সেবা, নেতৃত্ব ও বন্ধুত্বের চেতনাকে ধারণ করে আমরা সমাজের কল্যাণে আরও কার্যকর ভূমিকা রাখতে চাই। সকল সদস্যের সম্মিলিত প্রচেষ্টা ও আন্তরিক সহযোগিতার মাধ্যমে ক্লাবকে নতুন উচ্চতায় পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য।”
অপরদিকে নবনির্বাচিত সাধারণ সম্পাদক মুজাহিদুল ইসলাম মীর বলেন, “তরুণদের দক্ষতা উন্নয়ন, সামাজিক দায়বদ্ধতা বৃদ্ধি এবং মানবিক কর্মকাণ্ডকে আরও গতিশীল করতে নতুন পরিষদ বিভিন্ন সময়োপযোগী উদ্যোগ গ্রহণ করবে”।

উল্লেখ্য, রোটার‍্যাক্ট ক্লাব অব চিটাগং সেন্ট্রাল দীর্ঘদিন ধরে শিক্ষা, সমাজসেবা, যুব নেতৃত্বের বিকাশ, পরিবেশ সংরক্ষণ, স্বেচ্ছাসেবামূলক কার্যক্রম এবং মানবিক সহায়তামূলক উদ্যোগের মাধ্যমে স্থানীয় ও জাতীয় পর্যায়ে গুরুত্বপূর্ণ অবদান রেখে আসছে। নতুন কার্যনির্বাহী পরিষদের নেতৃত্বে ক্লাবটির সেবামূলক কর্মকাণ্ড আরও বেগবান হবে বলে সদস্যরা আশাবাদ ব্যক্ত করেছেন। বিজ্ঞপ্তি

 

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews