
জাহাঙ্গীর আলম চৌধুরী
চন্দনাইশ প্রতিনিধি:-
চন্দনাইশ উপজেলার সাতবাড়িয়া ইউনিয়ন কৃষক দলের সাবেক সিনিয়র যুগ্ন আহ্বায়ক মো. জাবের হোসেন চুনচু’র মমতাময়ী “মা’ সমাজ সেবিকা পারভিন বিবি। গতকাল বিকাল ৪টা ১৫ মিনিটের সময় নিজ বাসভবনে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁহার বয়স হয়েছিল ১০৬ বছর। তিনি ৪ ছেলে, নাতি নাতনি আত্মীয়-স্বজন সহ অসংখ্য গুনগ্রাহী রেখে যান।
৪ আগস্ট (মঙ্গলবার) সকাল ১১টায় সাতবাড়িয়া মুন্সি ভিটা মোহাম্মদিয়া জামে মসজিদ মাঠে মরহুমার নামাজের জানাজা শেষে তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
শোক প্রকাশ:-সাতবাড়িয়া ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোহাম্মদ নুরুল ইসলাম, চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবদলের কৃষি বিষয়ক সম্পাদক মীর মহিউদ্দিন, সাতবাড়িয়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সভাপতি ও সাবেক ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মো. আমিনুল ইসলাম, সাতবাড়িয়া ইউনিয়ন বিএনপি’র সভাপতি মো. জারুল্লাহ্, বিএনপি নেতা সিরাজুল ইসলাম, মরহুম হাজী সাহেব মিয়া ও শম্পা খাতুন ফাউন্ডেশনের চেয়ারম্যান আলহাজ্ব মো. নুরুল হক, মোরশেদুল আলম, খোরশেদ উদ্দিন মিন্টু, টিপু, রফিক উদ্দিন আহমেদ, মোশারফ হোসেন, মো. বোরহান মো. আজিজুর রহমান মো. আবু তৈয়ব, মো. সোহেলসহ বিভিন্ন নেতৃবৃন্দ মরহুমার শোক প্রকাশ এবং শোক শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
বিশেষ দ্রষ্টব্য:- মরহুমার জানাজা নামাজের ইমামতি করেন হাফেজ নগর দরবার গাউছিয়া মাবুদ মঞ্জিলের সাজ্জাদানশীন পীরে ত্বরিকত মুফতি সৈয়দ আশেকুর রহমান হাফেজ নগরী, মাদ্দাজিল্লুহুল আলী।