সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
বোয়ালখালীতে খেলতে গিয়ে সাপের কামড়ে শিশুর মৃত্যু প্রবাসীদের নিয়ে দুবাই পুলিশের সচেতনতামূলক অনুষ্ঠান বোয়ালখালীতে পুকুরে ডুবে মাদ্রাসাছাত্রের মৃত্যু বোয়ালখালীতে মাদক সেবনের দায়ে তিনজনের কারাদণ্ড অসংক্রামক রোগে যত মানুষ মারা যাচ্ছে বড় অংশ ক্যান্সারে- বিভাগীয় স্বাস্থ্য পরিচালক বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে বিভাগীয় স্বাস্থ্য পরিচালক চেক হস্তান্তর অনুষ্ঠানে প্রকৌশলী এ এম কামাল উদ্দিন চৌধুরী দেশকে এগিয়ে নিতে নিরলস কাজ করে যাচ্ছে প্রয়াস বিদেশে উচ্চশিক্ষায় আগ্রহীদের জন্য বিনামূল্যে IELTS, PTE ও Spoken English প্রশিক্ষণ পাহাড়ে লেবু বাগানে কৃষিকাজ করতে গিয়ে এক কৃষকের মৃত্যু বোয়ালখালীতে জটিল রোগে আক্রান্ত রোমানের পাশে জ্যৈষ্ঠপুরা প্রবাসী ঐক্য পরিষদ

বিয়ে বাড়ি থেকে ফেরার পথে দুর্ঘটনা, বোয়ালখালীতে আহত ৫

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২৬
  • ৪৭ বার পড়া হয়েছে

 

বোয়ালখালী  প্রতিনিধি:
চট্টগ্রামের বোয়ালখালীতে সড়কের ওপর দাঁড়িয়ে থাকা একটি লবণবোঝাই ট্রাকে সিএনজি অটোরিকশার ধাক্কায় চালকসহ পাঁচজন আহত হয়েছেন। তাদের মধ্যে তিনজনকে আশঙ্কাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।
বুধবার (৫ আগস্ট) দিবাগত রাত পৌনে ১টার দিকে উপজেলার আরকান সড়কের রায়খালী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, উপজেলার শাকপুরা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের একই পরিবারের সদস্যরা একটি বিয়ের অনুষ্ঠান শেষে সিএনজি অটোরিকশাযোগে বাড়ি ফিরছিলেন। পথে রায়খালী এলাকায় পৌঁছালে সড়কের ওপর দাঁড়িয়ে থাকা লবণবোঝাই ট্রাকের সঙ্গে সিএনজিটির সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায় এবং চালকসহ পাঁচজন আহত হন।
স্থানীয়রা আহতদের উদ্ধার করে বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে গুরুতর আহত তিনজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
গুরুতর আহতরা হলেন— সিএনজি চালক পশ্চিম গোমদণ্ডী ইউনিয়নের চরখিজিরপুর এলাকার মো. সায়েম (২৫), পশ্চিম শাকপুরার রত্না দাশ (৪২) ও রুনা দাশ (৩০)। অপর দুই আহত পম্পি দাশ (১৫) ও বৃষ্টি দাশকে প্রাথমিক চিকিৎসা শেষে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে।
বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. শাহরিয়ার ইসলাম বলেন, দুর্ঘটনায় আহত পাঁচজনকে হাসপাতালে আনা হয়। তাদের মধ্যে তিনজনের আঘাত গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য চমেক হাসপাতালে পাঠানো হয়েছে। আহত সিএনজি চালকের অবস্থাও গুরুতর।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews